Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খোদ বিচারকের মঙ্গলসূত্র ছিনতাই করে গ্রেফতার দশ মহিলা চোর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: মন্দিরে পুজো দিতে গিয়ে ছিনতাই বহুমূল্য সোনার অলঙ্কার। সিনেপ্রেমীরা নিশ্চয় এই এক লাইন পড়ে ‘গুল্লক’ ওয়েব সিরিজের স্ক্রিপ্টের সঙ্গে মিল পাচ্ছেন। পেতেই হবে, আসলে বাস্তব থেকেই তো সিনেমা তৈরি হয়। একজন বিচারকের মঙ্গলসূত্র ছিনতাই হয়েছিল মন্দিরে। ফলে চোর ধরতে কোমর বেধে নেমে পড়েছিল পুলিশ। হন্যে হয়ে খুঁজে অবশেষে মথুরার মন্দিরে এক মহিলা চোর চক্র পুলিশের জালে ধরা পড়ল। দশ জন মহিলা চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার এই প্রসঙ্গে ১ জুন বলেন, “মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নিযুক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রেমা সাহু পরিবারের সদস্যদের সঙ্গে বৃন্দাবনের ঠাকুর শ্রী রাধারমণ মন্দিরে যাচ্ছিলেন। সেই সময় তাঁর সোনার মঙ্গলসূত্র ছিনতাই করা হয়। আমরা মন্দিরে একটি সক্রিয় মহিলা চোর চক্র এবং পকেটমারদের শনাক্ত ও গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছি। এর ফলে শনিবার ১০ জন মহিলা চোরকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ নগদ ১৮,৬৫২ টাকা সহ আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র, চুরি যাওয়া পার্স উদ্ধার করেছে।

এসএসপি কুমার জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে যে ওই মহিলারা মধ্যপ্রদেশ এবং রাজস্থান থেকে এই চক্রের অংশ হতে মথুরা এসেছিলেন। এই চক্রটি বৃন্দাবন ও মথুরার ভক্তের ঢল নামা মন্দিরে পকেটমারি, ফোন চুরি এবং মূল্যবান গয়না ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। গ্রেফতারির পরেই এই চক্রটির জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়। তাদের সকলকেই কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার।

একজন বিচারক সকল প্রকার অপরাধের বিচার করেন। কিন্তু তাঁর সঙ্গেই যারা অপরাধ ঘটাচ্ছে তারা প্রকৃত অর্থেই যে ধুরন্ধর, হাতসাফাইয়ে চরম দক্ষ তা স্বীকার করতেই হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00