Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর রাজস্থানে মুক্ত ইটাহারের পরিযায়ী শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইটাহার : বাংলায় কথা বলার কারণে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে। বাংলার বিভিন্ন জায়গা থেকে তাঁরা কাজ করতে গিয়েছিলেন কেউ গুজরাত, কেউ রাজস্থান। কিন্তু বাংলায় কথা বলার কারণে তাঁদের বাংলাদেশি দাগিয়ে ওপার বাংলায় পুশ ব্যাক করার চেষ্টা হয়েছে। এই পুশব্যাক নিয়ে মঙ্গলবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পরেই তাঁদের রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে।  রাজস্থানে গিয়ে কর্মরত  বাংলার পরিযায়ী শ্রমিকরা মুক্ত হয়েছেন। জানা গিয়েছে, বাংলাদেশি সন্দেহে রাজস্থানে আটক হন ইটাহারের বিশাহারের কয়েকজন। অভিযোগ, দেশের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিন রাজ্যের পুলিশ তাঁদের হয়রানি করেছে। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশি পরিচয় দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, নাগরিকত্বের প্রমাণে গরমিল ছিল বলেই আটক করা হয়েছে।

ইটাহার মারনাই গ্রাম পঞ্চায়েতের বাহারুন বেওয়ার ছেলে রাজস্থানে গিয়েছিলেন কাজ করতে। কিন্তু বাংলাদেশি সন্দেহে আটক হয়েছিলেন। ছেলের আটক হওয়ার খবর পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন বাহারুন বেওয়া। তাঁর মতো গ্রামের অনেকেই আটকে গিয়েছিলেন। তারপর থেকেই চিন্তা ছড়িয়ে পরেছিল।

মঙ্গলবারই রাজস্থানে বাংলাদেশি বলে আটকে রাখা ইটাহারের বাসিন্দাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন বাঙালীদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে?  তিনি বলেন, তাহলে বলে দিন বাংলা ভাষা নিষিদ্ধ। ওদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পুশব্যাক (Push Back) করা হয়েছে।

এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব কড়া প্রতিবাদ হবে। প্রধানমন্ত্রী বোধহয় এই বিষয়গুলি জানেন না। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সকলেই বাংলা ভাষায় কথা বলতেন। যেভাবে একের পর এক হেনস্তার ঘটনা ঘটছে এই ঘটনা বন্ধ না হলে কড়া ভাষায় প্রতিবাদের রাস্তায় যেতে বাধ্য হবেন বলে হুমকি দেন মুখ্যমন্ত্রী।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘হাম দো হামারে দো’ যেন প্রহসন! ৫৫ বছর বয়সে ১৭ তম সন্তানের জন্ম দিলেন মহিলা

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

প্রেমিকের সঙ্গে মিলে বৃদ্ধ স্বামীকে খুন করে গ্রেফতার তরুণী স্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00