বর্ষায় সংক্রমণ থেকে বাঁচতে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ‘চিকেন স্টিম কারি’

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষায় সংক্রমণ থেকে বাঁচতে হলে স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার প্রতি তো একটু নজর দিতেই হবে। প্রোটিনের সেরা উৎস হিসাবে বিবেচিত হয় চিকেন। কিন্তু কীভাবে খাবেন এই মুরগির মাংস?  আপনি কী জানেন বিশেষজ্ঞরা কি বলছেন এই বিষয়ে ?  তেল-ঝাল মশলা দিয়ে কষিয়ে এই মাংস খেলে কোনও লাভ নেই। উপকার পেতে চাইলে শরীরের জন্য সেদ্ধ চিকেনই সেরা বলে মনে করেন বিশেষজ্ঞরা। ছোটবেলায় অসুস্থ হলে মা-ঠাকুমারা মাংস সেদ্ধ করে খাওয়াতেন। এটা বহুদিন ধরেই চলে আসছে। তবে বাঙালি বাড়িতে রবিবার আলু দিয়ে চিকেনের ঝোল খাওয়ার রীতি বহু পুরনো। এটাও অবশ্য শরীরের জন্য ভাল। তবে উপকার হয় সেদ্ধ চিকেনেই। অনেকে আছেন যারা সেদ্ধ চিকেন খেতে পারেন না। তাঁদের জন্য রইল ‘চিকেন স্টিম কারি’। জেনে নিন কীভাবে বানাবেন ?

উপকরণ : চিকেনের লেগ পিস ৪ টি, ভিনিগার, ধনেপাতা কুচি, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আদা- রসুন পেস্ট, চাট মশলা,লবন, সর্ষের তেল ও লেবু

প্রণালী : প্রথমেই চিকেন ভাল করে ধুয়ে, একটু চিড়ে নিন। এতে লবন মশলা ভাল ঢুকবে। এবার একটি বড় বাটিতে লবন জল আর ভিনিগার দিয়ে চিকেনটা ভাল করে ভিজিয়ে রেখে আরও একবার ধুয়ে নিন। এবার একবারে চিকেন বসিয়ে ২৫   মিনিট পর নামিয়ে নিন।

এবার প্রেসার কুকারে পরিামাণমত জল দিয়ে তাতে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা- রসুন পেস্ট, চাট মশলা, লবন, দিয়ে ভাল করে গুলিয়ে নিন৷ দিয়ে দিন কাঁচা লঙ্কাও।কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এবার তাতে চিকেনের পিস গুলো দিয়ে ভাল করে নেড়ে চেড়ে নিন। এবার দিয়ে দিন সর্ষের তেল, আর গরম মশলা।

এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখুন। তিন থেকে ৪ টে সিটি মারলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে জল মাখো মাখো হয়ে এলেই রেডি চিকেন স্টিম কারি। এবার উপরে একটু লেবুর রস ছড়িয়ে উপভোগ করুন চিকেন স্টিম কারি।

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ভেটকিতে মজলে, এই সুস্বাদু পদ একবার রেখেই দেখুন পাতে!

বছর শেষে নলেন গুড় দিয়েই বাজিমাত, জানুন মিষ্টিমুখের এই অভিনব রেসিপি

নয়া রেসিপি, এইভাবে পাটিসাপটা বানালে প্রেমে পড়ে যাবে সকলে…

বাঙালির মৎস প্রেম অটুট, জগদ্ধাত্রী পুজোয় পাতে হোক তেঁতুল-কাতলার সুস্বাদু এই পদ

ছুটির দিন জমে ওঠুক গন্ধরাজের সঙ্গে কচি পাঁঠার ঝোল দিয়ে

পুজোর থালায় রসনা তৃপ্তি করুন ‘কোফতা কারি’ দিয়ে

পুজোয় ঠাকুরবাড়ি স্টাইলে বানিয়ে নিন রুই মাছের সুস্বাদু এই পদ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]