Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভেটকিতে মজলে, এই সুস্বাদু পদ একবার রেখেই দেখুন পাতে!

Share:

নিজস্ব প্রতিনিধি : সাধেই কি আর বাঙালিদের মৎসপ্রেমী বলে…পদ যতই নামকরা হোক কেন মাছ ছাড়া যেন পাত একেবারে অসম্পূর্ণ।ভেটকি খেতে ভালবাসেন ? এই পদ ট্রাই করে দেখুন একবার। বাড়িতেই ভেটকি মাছের সুস্বাদু এই পদ দিয়েই মিনি পিকনিক বানিয়ে নিন। রসিয়ে কষিয়ে রেঁধে বাড়ির সদস্যরা মিলে উপভোগ করুন। জেনে নিন এই গোপন রেসিপি।

উপকরণ : ভেটকি মাছ ৬০০ গ্রাম, পিঁয়াজ বাটা ৪ টে বড় মাপের, রসুন বাটা ৪ চামচ, আদা বাটা ২ চা চামচ, দই ২ টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মত, কাঁচা লঙ্কা, ১ চামচ কালো জিরে, ২ চামচ জিরে গুঁড়ো চা চামচ, লবন, চিনি, হলুদ, সর্ষের তেল ও লেবুর রস ৩ চামচ

প্রণালী : মাছের পিসগুলো ভাল করে ধুয়ে লবন-হলুদ মাখিয়ে রাখুন। কড়ায় তেল গরম করে ভেজে তুলুন। ওই তেলেই এবার কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পিঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটার সঙ্গে কাঁচালঙ্কা, লবন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষান।

মশলার কাচা গন্ধ যেন না থেকে। তেল ছেড়ে এলে এবার এতে অল্প জল দিয়ে কষান আরেকবার। ঘন গ্রেভিতে টক দই দিয়ে ভাল করে নাড়িয়ে ফুটিয়ে তুলুন। এবার এতে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে ঢেকে দিয়ে মাঝারি আঁচে মিনিট চারেক রাখলেই তৈরি ‘ভেটকি ঝাল’। উপর থেকে লেরবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00