ফিশ ফ্রাই নয়, সন্ধ্যার আড্ডায় হোক পমফ্রেটের সুস্বাদু এই স্ন্যাকস

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালি মানেই মৎস নিয়ে তো একটু পরিক্ষা-নিরীক্ষা হবেই। মাছের পদ আপনিও কি আবিষ্কার করতে চান ? বাইরে কনকনে শীত, কাঠখড় দিয়ে আগুন জ্বেলে তাপ পোহানোর পাশাপাশি চলত পমফ্রেট উৎসব। ঝোল কিংবা ঝাল নয়, এই মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন ‘ঘি-রোস্ট’। গা-হাত পা সেঁকার পাশাপাশি এটা দিয়েই চলত সান্ধ্যভোজন। তবে না হয় বাড়িতে একবার ট্রাই করুন। রইল রেসিপি।

উপকরণ : ৩টি পমফ্রেট মাছ, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১টি পাতিলেবুর রস, ১টি পেঁয়াজ, ৭-৮ কোয়া রসুন, ১ ইঞ্চি আদার টুকরো, ৫-৬টি কাঁচালঙ্কা, আধ কাপ ধনেপাতা কুচি, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, আধ চা চামচ গরমমশলা গুঁড়ো, ১ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ ময়দা, স্বাদমতো লবন, তেল পরিমাণ মতো, ঘি পরিমাণ মত

প্রণালী : প্রথমে বড় আকারের গোটা পমফ্রেট মাছ এনে ভাল করে ধুয়ে নিন। এরপর অল্প লবন, লেবু, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। ম্যারিনেট করে রাখুন ঘণ্টাখানেক। এবার মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা ভাল করে বেটে নিন। একটি বড় পাত্রে মিশ্রণটি ঢেলে তার সঙ্গে সব রকম গুঁড়ো মশলা, বেসন, ময়দা, আরও সামান্য লবন আর তেল দিয়ে ভাল করে মেখে নিন।

এবার মেখে রাখা পমফ্রেট মাছগুলির গায়ে বাটা মশলা ভাল করে মাখিয়ে নিন। মাছগুলি আরও কিছু ক্ষণ ম্যারিনেট করে রাখুন। এবার ননস্টিক তাওয়ায় ঘি গরম করে মাছগুলি ভাল করে ভেজে নিন। ভাজার পর উপর থেকে চাটমশলা ও লেবুর রস দিয়ে ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন গরম গরম ঘি রোস্ট পমফ্রেট।

ফুলকপি দেখলেই নাক সিঁটকান? জিভে জল আনবে লোভনীয় এই স্ন্যাকস

শীতের দিনে চা-এর সঙ্গে আড্ডা জমজমাটি করতে বানিয়ে নিন মুখরোচক ২ পদ

রুই মাছের এই নয়া রেসিপি একবার খেলে প্রেমে পড়ে যাবেন…

পোলাওয়ের সঙ্গে জমে যাবে ‘মোহিনীমোহন মাটন’, রাঁধুন রসিয়ে কষিয়ে..

পেটের সমস্যায় ভুগছেন ? অল্প তেল মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে নিন তিব্বতি এই পদ

পুজোর মেনুতে রাখুন ভুনা খিচুড়ি! পাত হবে সাবাড়

চিংড়ি নয়, কাচকি মাছের বাটিচচ্চড়ি! চেটেপুটে খাবে সকলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]