রুই মাছের এই নয়া রেসিপি একবার খেলে প্রেমে পড়ে যাবেন…

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালি মানেই মৎসপ্রেমী। পাতে মাছ না থাকলে অসম্পূর্ণ থেকে যায় ভুরিভোজ। তাই তো কথাতেই আছে,‘মাছে-ভাতে বাঙালি’। হাতে সময় কম ? অথচ বাড়িতে আড্ডার আসর ! তবে চিন্তা কেন রুই দিয়ে বানিয়ে নিন নয়া রেসিপি।বিশেষ করে যারা ঝাল খেতে ভালবাসেন।বাড়ির সকলে মিলে জম্পেশ করে খাবে এই পদ। বানিয়ে নিন কাতলা মাছের ঝাল। জেনে নিন সহজ রেসিপি।

উপকরণ : ৫ পিস কাতলা মাছ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন কোয়া, সর্ষে বাটা, কালো জিরে, চেরা কাঁচালঙ্কা, ছোট সাইজের ৩ টি টমেটো, পরিমাণ মতো লবন, চিনি ও সর্ষের তেল

প্রণালী : প্রথমে মাছ ভালো করে ধুয়ে বেছে নিন। এরপর পরিমাণ মত লবন-হলুদ অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিন। মাছ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়ে একটি মসলার মিশ্রণ তৈরি করে নিতে হবে।

ছোট্ট বাটির মধ্যে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদাবাটা অল্প জল ও লবন আর সামান্য চিনি দিয়ে একটি মশলার মিশ্রণ বানিয়ে নিন। সরষের তেল গরম করে মাছগুলো লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিন।

এবার ওই তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ও রসুন থেঁতো করে ফোড়ন দিন। ফোড়ন ভাজা হলে মশলার মিশ্রণ ঢেলে দিন। লো ফ্রেমে মসলা ভালো করে কষিয়ে নিন। মশলা কষাতে কষাতে টমেটো কুচি যোগ করে দিন। টমেটো নরম হয়ে এলে হাফ কাপ জলে সর্ষে বাটা মিশিয়ে যোগ করে দিন। সর্ষে বাটা যোগ করে আরও দুমিনিট কষিয়ে গ্রেভির জন্য হাফ কাপ গরম জল যোগ করে দিন।

ঝোল ফুটতে শুরু হলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে মিনিট রান্না করে নিন যতক্ষণ না গ্রেভি ঘন হয়ে আসে। নামানোর আগে কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। এবার গরমা গরম পরিবেশন করুন।

কাতলার এই নয়া পদে মন মজবে বুড়ো থেকে বাচ্চার..

ফুলকপি দেখলেই নাক সিঁটকান? জিভে জল আনবে লোভনীয় এই স্ন্যাকস

শীতের দিনে চা-এর সঙ্গে আড্ডা জমজমাটি করতে বানিয়ে নিন মুখরোচক ২ পদ

পোলাওয়ের সঙ্গে জমে যাবে ‘মোহিনীমোহন মাটন’, রাঁধুন রসিয়ে কষিয়ে..

বেগুনের শীতকালীন এই রেসিপি খেয়েছেন ? স্বাদ ভুলতে পারবেন না…

পেটের সমস্যায় ভুগছেন ? অল্প তেল মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে নিন তিব্বতি এই পদ

ছুটির দিনে নৈশভোজ করুন চিকেনের সুস্বাদু এই পদ দিয়ে

ফিশ ফ্রাই নয়, সন্ধ্যার আড্ডায় হোক পমফ্রেটের সুস্বাদু এই স্ন্যাকস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]