Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতের দিনে চা-এর সঙ্গে আড্ডা জমজমাটি করতে বানিয়ে নিন মুখরোচক ২ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যস্ততার জীবনে কাজ থেকে ফিরে বিশ্রাম নেবার মজাই আলাদা। তার উপর যদি হয় চায়ের আড্ডা..তবে তো কোন কথাই নেই। বাঙালির আবার ‘চায়ে’র সঙ্গে ‘টাও’ চায়। শীতকালীন আড্ডা উপভোগ করতে ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে খান মুমুচমুচে এই স্ন্যাকসগুলি। আড্ডাও হবে আবার স্বাদবদলও হবে।

চিকেন ম্যাজেস্টিক : নৈশ আড্ডায় চায়ের সঙ্গে দারুণ মানাবে চিকেন ম্যাজেস্টিকের। এর জন্য হাড়-ছাড়া মুরগির মাংস লম্বা, পাতলা এবং সরু করে কেটে নিন। তাতে পাতিলেবুর রস, লবন, গোলমরিচ, আদা-রসুন বাটা মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পর ডিম এবং কর্নফ্লাওয়ার মাখিয়ে ছাঁকা তেলে ভেজে ফেলুন। এবার গরমা গরম পকোড়া গুলিকে পছন্দমত সস দিয়ে পরিবেশন করুন।

এগ সিক্সটি ফাইভ : মুখরোচক এই স্ন্যাকসটি জিভে জল আনবে সকলের। কোন ঝামেলা ছাড়াই ডিম দিয়ে বানিয়ে নিন এগ সিক্সটি ফাইভ। ডিম সেদ্ধ গ্রেটারের সাহায্যে মিহি করে নিন। তাতে স্বাদমতো লবন, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেসন। একটি ডিম ফেটিয়ে তা থেকে ১ টেবিল চামচ তাতে মিশিয়ে দিন। সমস্ত উপকরণ হাতের সাহায্যে মেখে নিয়ে পকোড়ার আকার দিন এবং ছাঁকা তেলে ভেজে নিন। একটি পাত্রে অল্প একটু সাদা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, কারিপাতা এবং অনেকটা রসুন কুচি দিন। হালকা নাড়াচাড়া করে তাতে টম্যাটো কেচাপ এবং সামান্য লবন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। সদ্য তৈরি ওই সসের মধ্যে ভাজা এগ পকোড়াগুলিকে ডুবিয়ে নিলেই তৈরি এগ সিক্সটি ফাইভ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00