পেটের সমস্যায় ভুগছেন ? অল্প তেল মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে নিন তিব্বতি এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকেই আছেন যাঁদের তেল মশলা দেওয়া খাবার একদমই সহ্য হয় না। একটু খেলেই পেটের সমস্যা বাড়ে ?  তাই তো বাড়িতে নিত্য কম মশলা যুক্ত পাতলা ঝোল খেতে হয়। তবে তেলমশলা বিহীন খাবার রোজ রোজ ভাল লাগছে না ? তাহলে একবার ট্রাই করতে পারেন ‘থুকপা’। একদম সদামাঠাভাবে রান্না হয় তিব্বতি এই পদ। আপনার যদি নুডলস পছন্দ হয় তবে ‘থুকপা’ অবশ্যই পছন্দ হবে। এর জন্য তেমন উপকরণও লাগে না। এটি সাধারনত বানানো হয়ে থাকে ঘরে থাকা সবজি দিয়েই। তবে না হয় ঘরে বসেই সপ্তাহের দ্বিতীয় দিনটি উপভোগ করুন ‘থুকপা’ দিয়ে।

উপকরণ : ১ প্যাকেট সেদ্ধ নুডলস, ১ কাপের মতো চিকেন কুচি, ১ কাপ গাজর, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম কুচি, আধ কাপের মতো কড়াইশুঁটি, রসুন কোয়া ৫ টি, ১ চা চামচ সাদা তেল, কাঁচা লঙ্কা ১-২ টো, ১ চা চামচ ভিনিগার ও লবন স্বাদমত

প্রণালী :  প্রথমে একটি প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে দিন। নাড়াচাড়া করে তাতে সমস্ত সবজি কুচি ও চিকেন দিয়ে নাড়তে থাকুন। স্বাদমতো লবনও দিয়ে দেবেন। সবজি ও চিকেন হালকা ভাজা হলে তাতে জল ঢেলে ফুটতে দিন। জল ফুটে উঠলে তাতে নুডলস দিয়ে ঢেকে দিন।

সবজি, চিকেন ও নুডলস সিদ্ধ হয়ে গেলে তাতে এক চামচের মতো ভিনিগার দিন। কয়েক মিনিট ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে থুকপা। উপর থেকে গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। অথবা পছন্দমত সস দিয়েও খেতে পারেন এই থুকপা।

ফুলকপি দেখলেই নাক সিঁটকান? জিভে জল আনবে লোভনীয় এই স্ন্যাকস

শীতের দিনে চা-এর সঙ্গে আড্ডা জমজমাটি করতে বানিয়ে নিন মুখরোচক ২ পদ

রুই মাছের এই নয়া রেসিপি একবার খেলে প্রেমে পড়ে যাবেন…

পোলাওয়ের সঙ্গে জমে যাবে ‘মোহিনীমোহন মাটন’, রাঁধুন রসিয়ে কষিয়ে..

ফিশ ফ্রাই নয়, সন্ধ্যার আড্ডায় হোক পমফ্রেটের সুস্বাদু এই স্ন্যাকস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]