Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পোলাওয়ের সঙ্গে জমে যাবে ‘মোহিনীমোহন মাটন’, রাঁধুন রসিয়ে কষিয়ে..

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছর আসার আগেই জমিয়ে হুই হুল্লোড়ে মেতেছে বাঙালিরা। জম্পেশ ভুরিভোজ যাকে বলে! শীতকালীন আমেজ এভাবেই উপভোগ করছেন ভোজনরসিকরা। পিকনিক,আড্ডা-অনুষ্ঠান তো লেগেই আছে। ভালমন্দ খাওয়া থেকে নিজেকে আটকাবেন কি করে ? অত্যাধিক তেল মশলা যুক্ত খাবার বাইরে থেকেও খেলেই মুশকিল..। এমতাবস্থায় কি খাবেন ভাবছেন ?  তবে তালিকায় যুক্ত করুন মাটন। রসিয়ে কষিয়ে রাঁধুন মোহিনীমোহন মাটন। নিজেও খাবেন আর অথিতিদেরও মান রক্ষা হবে। জানুন সহজ পদ্ধতি।

উপকরণ : মাটন ২৫০ গ্রাম, টমেটো কুচি, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, জিরে(ফোড়নের জন্য), গোটা গরম মশলা(ফোড়নের জন্য), আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচানো, টকদই, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো ও স্বাদমত লবন

প্রণালী : প্রথমে মাংস ধুয়ে টকদই আর টমেটো দিয়ে মেখে রাখুন। ১ ঘণ্টার মত মেখে রাখতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে ম্যারিনেটেড মাটন দিয়ে দিন। একই সঙ্গে কাঁচালঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ,ধনে গুঁড়ো ও গুঁড়ো গরম মশলা দিন। ঢাকা বন্ধ করে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

আরও পড়ুন : একঘেঁয়েমি ছাড়ুন..ঝটপট বানিয়ে ফেলুন মুরগির রসোল্লা

মাংস আধসেদ্ধ হয়ে গেলে প্রেশার কুকারে সামান্য জল দিয়ে লবন মিশিয়ে ২টি সিটি দেওয়া পর্যন্ত রান্না করুন। স্টিম বেরিয়ে গেলেই মাংস তৈরি। লেবু সহযোগে পরিবেশন করুন। গরম গরম পোলাওয়ের সঙ্গে জমে যাবে এই পদ। এর সঙ্গে উপর থেকে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন।

চেখে দেখেছেন কী ঠাকুরবাড়ির হেঁশেলের সুস্বাদু এই পোলাও ?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00