পুজোর মেনুতে রাখুন ভুনা খিচুড়ি! পাত হবে সাবাড়

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো তো চলেই এল।তবে সাদা ভাত,পোলাও তো অনেক হবে। পুজোর একদিন কী খিচুড়ি না হলে চলে ? খিচুড়ির প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে। খিচুড়ি ছাড়া পুজো জমে কী ? ভোজনরসিক বাঙালিদের জন্য গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা যেন স্বর্গের অমৃত। তবে দেরী কেন! জেনে নিন কীভাবে বানাবেন ভুনা খিচুড়ি।এর জন্য বেশি ঝামেলাও পোহাতে হয় না। সহজেই বাড়িতে বসে বানানো যায় ভুনা খিচুড়ি। অন্যদিকে অল্প সময়ে কাজ সেরে পুজোর আড্ডাতেও বসতে পরাবেন আপনি। সারাদিন হেঁশেলে থাকলে কি চলবে ? রইল সহজ প্রণালী।

উপকরণ : ৩ কাপ পোলাওয়ের চাল(গোবিন্দ ভোগ), ২ কাপ মুগডাল ভাজা, পাঁচমেশালি পছন্দের সবজি, রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ঘি, লবন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো

প্রণালী : তবে খিচুড়ি রান্নার সময় মনে রাখতে হবে, অন্তত রান্না করার ১ ঘন্টা আগে চাল ও ডাল ভিজিয়ে রাখুন।রান্নার ঠিক আগে ভাল করে জল ঝরিয়ে নিতে হবে।

পাত্রে তেল গরম করে সবজি গুলো হালকা করে ভেজে তুলে রাখুন। অন্য একটি পাত্রে জল গরম করে রাখুন। এর পর ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে ডাল ও চাল দিয়ে ভাজতে থাকুন।এর পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও আদা বাটা, রসুন বাটা দিয়ে কষতে থাকুন।

এবার অল্প অল্প করে গরম জল দিন ও রান্না করুন, একবারে জল দেবেন না। চাল মোটামুটি সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা সবজি দিয়ে দিন ওর মধ্যে। রান্না হয়ে গেলে নামানোর আগে ঘি ও চিনি দিয়ে মিশিয়ে নিন। এবার পরিবেশন করুন ভুনা খিচুড়ি। সঙ্গে মাছ ভাজা বা আলু, বেগুনি কিংবা মাংস দিয়ে পরিবেশন করতে পারেন। স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। কিংবা এই ভুনা খিচুড়ির সঙ্গে আলুর দমও রাখতে পারেন পাতে।

ফিশ ফ্রাই নয়, সন্ধ্যার আড্ডায় হোক পমফ্রেটের সুস্বাদু এই স্ন্যাকস

লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

৩০০ বছর ধরে সিংহবাহিনী দেবী রূপে পুজিতা হয়ে আসছেন এই রাজবাড়িতে

ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় শেষ হয়ে গেল একই পরিবারের ৩ সদস্যের প্রাণ

পুজোয় স্বাদ বদলাতে চান ? জলখাবার বানিয়ে নিন রাজ কচুরি

ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মিশনে নির্বিঘ্নে সম্পন্ন কুমারী পুজো

পুজোর মাঝে বানিয়ে নিন ‘পাঁঠার বাংলা’, একবার খেলে বারবার খাবেন

চট্টগ্রামে পুজোমণ্ডপে গায়ের জোরে ইসলামী সঙ্গীত পরিবেশন জামায়াত সমর্থকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]