Rath Yatra 2024: রথের দিন বানিয়ে ফেলুন ছানা ভাপা !পাত হবে সাফ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ হল ৭ জুলাই রবিবার অর্থাৎ রথের দিন । হেঁশেলে কি রান্না হবে তাই নিয়ে চিন্তা করছেন ? তবে আর চিন্তার দরকার নেই। বাঙালির মেনুতে রয়েছে নানান পদের নিরামিষ রান্না। সেই তালিকা খুলে বসতে গেলে বাছাই করা কঠিন। তাই অত না ভেবে নিরামিষ দিনে ঝট করে বানিয়ে নিন ছানা ভাপা। খেতেও যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যও হবে ঝলমলে। জেনে নিন কীভাবে বানাবেন!

উপকরণ : দুধ (ফুল ক্রিম দুধ), লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নারকেল বাটা, কালো সর্ষে বাটা, নারকেল কোরা, সর্ষের তেল, লবন ও কাঁচালঙ্কা।

প্রণালী : প্রথমে দুধ ভাল করে ফুটিয়ে নিতে হবে। এরপর এতে লেবুর রস দিয়ে ভাল করে ছানা তৈরি করে নিতে হবে। এবার চামচ দিয়ে ভাল করে নাড়িয়ে নিন। ছানা তৈরি হয়ে গেলে জল ছেঁকে ছানাগুলো আলাদা করে রাখুন।

এবার একটি পাত্রে তাজা ছানা নিতে হবে। এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, নারকেল বাটা ও কোরা,লঙ্কা গুঁড়ো, লবন, সামান্য সর্ষের তেল ও অল্প একটু চিনি মেশান।

ছানার এই মিশ্রণটি বানানো হয়ে গেলে একটি টিফিন বক্সে তুলে রাখুন। এতে চেরা কাঁচালঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ রাখুন। এরপর প্রেসার কুকারে একটি প্লেট রেখে টিফিন বক্সটা তার উপর রেখে দিন।

স্টিম হওয়ার জন্য পর্যাপ্ত জল দিন কুকারের মধ্যে। এরপর ২ টো সিটি হয়ে গেলে ঢাকনা খুলে আরও ১৫ থেকে ২০ মিনিট হতে দিন। এরপর রেডি গরম গরম ছানা ভাপা। এটি ভাত অথবা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন।

ছুটির দিনে রেস্তোরাঁর স্টাইলে বানিয়ে নিন দিল্লি বিখ্যাত চিকেনের এই সুস্বাদু নয়া রেসিপি

কদবেলের সঙ্গে টমেটো দিয়ে বানিয়ে নিন টক -ঝাল মিষ্টি এই রেসিপিটি

জিভে জল আনবে মুরগির মাংস দিয়ে এই খিঁচুড়ি! জেনে নিন পদ্ধতি

Rath Yatra 2024: প্রভু জগন্নাথের হাত-কান-পা নেই কেন ?

Rath Yatra 2024: উল্টোরথের পরেও জগন্নাথ মন্দিরের বাইরে থাকেন কেন ?

Rath Yatra 2024 : মহাপ্রভুর কৃপাদৃষ্টি পেতে নিবেদন করুন প্রিয় এই মিষ্টি!

Rath Yatra 2024 : চাবি না পেলে তালা ভেঙে খোলা হবে রত্নভাণ্ডার

Rath Yatra 2024: গুন্ডিচায় মহাপ্রভুর রথ পৌঁছালে চাকা ভেঙ্গে দেওয়া হয় কেন ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]