কদবেলের সঙ্গে টমেটো দিয়ে বানিয়ে নিন টক -ঝাল মিষ্টি এই রেসিপিটি

Share:

নিজস্ব প্রতিনিধি : কদবেল হল দেশীয় পরিচিত একটা ফল। স্বাদে গুণে অনেক এগিয়ে এই ফল। এটি যেমন রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, তেমনই রক্তস্বল্পতা দূর করে। এটি পাকা অবস্থায় যেমন পুষ্টিকর তেমনই কাঁচা অবস্থায়ও রয়েছে পুষ্টির ভান্ডার। একে তো বর্ষাকাল, তার উপর সংক্রমণের ভয় তো লেগেই রয়েছে। তাই এইসময় কদবেলই কাজে আসবে। সঙ্গে থাকা চাই টমেটো। জেনে নিন মুখে স্বাদ আনতে ৫ মিনিটে কীভাবে বানাবেন কদবেল টমেটো ভর্তা ?

উপকরণ : ২ টি পাকা কদবেল, ১ টি পাকা টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, ধনেপাতা কুচি, লাল লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল  চিনি ও লবন 

প্রণালী : কদবেল হওয়া চাই পাকা। এবার ভাল করে কদবেল থেকে নরম অংশগুলো বের করে নিন। শুকনো খোলাটি গোল করে কেটে আলাদা জায়গায় রাখুন। এবার একটি পাত্র নিন। কদবেলগুলো ভাল করে চটকে মেখে নিন। একইভাবে আলাদা পাত্রে টমেটো চটকে মেখে নিন মিহি করে। এটি হাতের সাহায্যে করতে পারেন, বা মিক্সিতে টমেটো পেস্ট করে নিতে পারেন। এরপর কদবেলের সঙ্গে টমেটো পেস্ট বা টমেটো মাখা মিশিয়ে নিন। একে একে সমস্ত উপকরণ মিশিয়ে আবার চটকে নিন ভাল করে। এরপর সবশেষে উপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি ও লেবুর রস। এবার গোল করে কেটে রাখা খোলাটির মধ্যে পুরে দিন। এবার গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু রেসিপিটি। বুড়ো থেকে বাচ্চা সকলেই চেটেপুটে খাবে এই রেসিপিটি। অন্যদিকে আচারের অভাবও মেটাবে এই রেসিপি।

বেগুনের শীতকালীন এই রেসিপি খেয়েছেন ? স্বাদ ভুলতে পারবেন না…

ছুটির দিনে রেস্তোরাঁর স্টাইলে বানিয়ে নিন দিল্লি বিখ্যাত চিকেনের এই সুস্বাদু নয়া রেসিপি

নিরামিষ দিনে ঘরে বসে ঝট করে বানিয়ে নিন পালং পনির

বর্ষাকালে স্বাদবদল করুন ভিন রাজ্যের এই ৩ রেসিপি দিয়ে

জিভে জল আনবে মুরগির মাংস দিয়ে এই খিঁচুড়ি! জেনে নিন পদ্ধতি

Rath Yatra 2024: রথের দিন বানিয়ে ফেলুন ছানা ভাপা !পাত হবে সাফ

ঝিরঝিরে বৃষ্টির দিনে জিভে জল আনবে কাঁচকলার সঙ্গে চিংড়ির এই পদ

স্বাদ ফেরাতে রেঁধে ফেলুন আম শোল, চেটেপুটে খাবে সকলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]