Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুব সহজে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিন ডিমের এই ২ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিমের ঝোল, ডিমের কর্মা, ডিম ভাপা সহ ডিমের একাধিক রান্না বাড়িতে করেছেন। কিন্তু বিকেলে ডিমের কোনও মুখরোচক খাবার খেতে মন চাইছে। কিন্তু হাতের কাছে খুব বেশি উপকরণও নেই। কী বানাবেন? চটজলদি বানিয়ে নিতে পারেন ডিম আলুর চপ। পাশাপাশি রাতে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন পেয়াজ ডিম। ডিমের দুই ধরনের রেসিপি আজ আপনাদের জন্য।

ডিম আলুর চপ

উপকরণ-৩ টি সেদ্ধ ডিম,৩  টি সেদ্ধ বড় আলু, ২টো বড় পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া, ২ টি শুকনালঙ্কা ভাজা, ২টো কাঁচা লঙ্কাকুচি, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি,২ চা চামচ ধনে-জিরা ভাজা গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচগুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ চা চামচ লেবুররস, ১ কাপ তেল। ব্যাটারের জন্য লাগবে ৩টেবিল চামচ ময়দা, আধা চা চামচ লাল লঙ্কাগুঁড়ো, আধা চা চামচ গোল মরিচগুঁড়ো, আধা চা চামচ হলুদগুড়ো,নুন।

পদ্ধতি: প্রথমে সেদ্ধ আলু চটকে নিয়ে এতে পেয়াজ বেরেস্তা, শুকনা লঙ্কা ভাজা, ধনে-জিরা, গোলমরিচ, গরম মসলা গুড়া, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি, লেবুর রস ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেখে নিন। এবার সেদ্ধ ডিম অর্ধেক কেটে আলুর মিশ্রণ সেদ্ধ ডিমের উপর বেশ মোটা করে লাগিয়ে চপের আকারে গড়ে নিন। বা সেদ্ধ ডিম ও আলু একসঙ্গে মেখে নিয়ে চপের আকারে গড়ে নিতে হবে। এবার ব্যাটারের সব মশলা একসঙ্গে গুলে নিচে হবে। তারমধ্যে চপগুলো ডুবিয়ে তেলে ভেজে তুলে নিতে হবে।

পেয়াজ ডিম

উপকরণঃ ৫-৬ টা ডিম,১ টেবিল চামচ পেঁয়াজবাটা,২ টো বড়ো সাইজের পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ১ চিমটি হলুদগুঁড়ো, ১-২ চিমটি লাল লঙ্কার গুঁড়ো, ১ চিমটি গরম মশলা গুঁড়ো, নুন ও চিনি, পরিমাণ মত তেল।

পদ্ধতি: প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে এবং তেল গরম করে তাতে ডিম ভাজুন। ওই তেলে পেঁয়াজকুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। নুন হলুদ গুঁড়ো দিয়ে, টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজুন। এবার এতে নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে। চিনি দিয়ে অল্প করে জল দিয়ে ভাজ ডিম মিশিয়ে নামিয়ে নিন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিতে হবে।

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ছুটির দিনে বানিয়ে নিতে পারেন মুখরোচক বাদাম চাট

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

বর্ষায় বানিয়ে নিন কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

ছুটির দিনে বানিয়ে নিন নিরামিষ আচারি কাঁকরোল

মাছের ডিম দিয়ে বানিয়ে নিন পটলের দোলমা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00