Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছুটির দিনে বানিয়ে নিতে পারেন মুখরোচক বাদাম চাট

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই স্বাধীনতা দিবস। সকাল থেকেই ছুটির আমেজ। সকাল দুপুরে বিভিন্ন রকম খাবার খেয়ে বিকেলেও মনটা কেমন করে। একটু অন্য ধরনের হালকা খাবার খেতে মন চাইলে ঘরে থাকা কয়েকটি জিনিস নিয়েই বানিয়ে নিতে পারেন মুখরোচক খাবার। আসুন দেখে নেই সেই রকমই খাবার বাদাম চাট।

উপকরণঃ ১ কাপ চিনাবাদাম, ১ টা শসা, ১ টা বড় আকারের টমেটো, ১ টা বড় আকারের পেঁয়াজ, ১/২ চা চামচ চাট মসলা, ১/২ পাতিলেবুর রস, ১/২ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, ১/৩ চা চামচ বিট লবণ, ১/২ চা চামচ কাশ্মীরি লাল লংকা গুঁড়ো, ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ টা কাঁচা লঙ্কা, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি।
পদ্ধতি: চিনাবাদাম গরম জলে ১ ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে ১ গ্লাস জলে ৬ টা হুইসিল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর জল ছেঁকে নিতে হবে। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টোম্যাটো কুচি করে নিতে হবে। একটা পাত্রে বাদাম, শসা,  পেঁয়াজ, লংকা, টোম্যাটো কুচি দিতে হবে। এবার বাদাম মিশ্রণে লবণ, বীট লবণ,  গোলমরিচ গুঁড়ো,  ভাজা জিরা গুঁড়ো, চাট মসলা,  লবণ,  লাল লংকা গুঁড়ো,  লেবুর রস দিয়ে মিশিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে ও এক টুকরো পাতিলেবু দিয়ে পরিবেশন করতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00