Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বামী – সন্তান নিয়ে বেঁচে থাকার করুণ আর্জি গৃহবধুর

নিজস্ব প্রতিনিধি মেমারি : পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মহেশ ডাঙ্গাক্যামের ২৮ বছর বয়সী অনিমেষ বিশ্বাস(Animesh Biswas)।একটি হোটেলে রান্নার কাজ করতেন।স্ত্রী এবং দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে কেটে যাচ্ছিল দিন।কিন্তু হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের কপালে। স্বামী অনিমেষ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতা পরে জানা যায় কার্যত বিকল হয়ে পড়েছে ।বেঁচে থাকার জন্য শরীরের […]

সাংসদদের বেতন কমানোর দাবিতে আন্দোলন ঘিরে উত্তাল ইন্দোনেশিয়ার জাকার্তা

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা কমানোর দাবিতে শুরু হওয়া আন্দোলনে অগ্নিগর্ভের চেহারা নিয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আজ সোমবার (২৫ অগস্ট) বিক্ষোভকারীরা জাকার্তায় সংসদ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে দাঙ্গা পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথরের পাশাপাশি আতশবাজিও […]

সীমান্তবর্তী এলাকায় ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ:সীমান্তবর্তী এলাকায় ২০৫ কিলো গাঁজাসহ গ্রেফতার তিন পাচারকারী ।গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) পুলিশ হাসনাবাদের মোহনপুর এলাকা থেকে সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে। রবিবার রাতে ওই গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে প্রায় ২৭ কিলো গাঁজা উদ্ধার করে হাসনাবাদ থানার পুলিশ। সঙ্গে সঙ্গে ওই গাড়িটিকে আটক করে ও গাঁজাসহ ওই […]

বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা না নিয়ে আসায় স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: বাপের বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসার দাবিতে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া এবং মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টার মত অত্যাচারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শুধু একদিন নয়, বিবাহের পর থেকে মাঝেমধ্যেই টাকা এনে দিতে হয়। টাকা ফুরালেই অত্যাচার। বাধ্য হয়েই গৃহবধূ সোমবার দ্বারস্থ হন থানার।চাঞ্চল্যকর এবং অমানবিক ঘটনাটি নদিয়ার […]

নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ৬ মাসের মধ্যে দোষী সাব্যস্ত ই – রিক্সাচালক

নিজস্ব প্রতিনিধি,বারাসত: নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার টোটো চালক সৌমিত্র রায়কে ৬ মাসের মধ্যে দোষী সাব্যস্ত করল বারাসত জেলা পকসো আদালত।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউ টাউনে নাবালিকাকে জগৎপুর বাজার(Jagatpur Bazar) থেকে ই – রিক্সায় তুলে নিউটাউনের নির্জনে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় টোটো চালক সৌমিত্র রায়কে(Soumitra Roy)। আদর্শপল্লী(Adarshapally) থেকে […]

বিধ্বংসী ঘূর্ণিঝড় কাজিকির তান্ডবে লন্ডভন্ড ভিয়েতনাম, বন্ধ করে দেওয়া হলো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ধেয়ে আসছে চলতি বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি। সোমবার (২৫ অগস্ট) বিকেলেই ভিয়েতনামের উপকূলে আঘাত হানতে শুরু করেছে। যার জেরে ঘণ্টায় ১১৮ থেকে ১৩৩ কিলোমিটার বেগে শুরু হয়েছে ঝোড়ো বাতাস। ওই প্রবল বাতাসে লন্ডভন্ড হচ্ছে উপকূলীয় এলাকা। ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের মারণ ছোবল থেকে বাঁচাতে কয়েক লক্ষ মানুষকে নিরাপদ […]

‘তফসিলি জাতি-জনজাতি এলাকায় বেশি করে যান’, মন্ত্রীদের নির্দেশ মমতার

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরেই বিধানসভার ভোট। আর নবান্ন দখলের ভোটযুদ্ধে তফসিলি জাতি ও জনজাতির সমর্থন পেতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সংশ্লিষ্ট মন্ত্রীদের তফসিলি জাতি-জনজাতি এলাকায় বেশি করে পোঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এসসি-এসটি তালিকায় যাতে কোনও অযোগ্যরা ঠাঁই না পান, তা নিশ্চিত করতেও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছেন। আজ সোমবার […]

৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় নিহতদের পরিবারের সদস্যকে সরকারি চাকরির ঘোষণা হরিয়ানার মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় নিহতদের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। আজ সোমবার (২৫ অগস্ট) বিধানসভায় ওই ঘোষণা করেন তিনি। নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লির সফদরজং রোডের বাড়িতে নিজের দুই দেহরক্ষী […]

মঙ্গলে বর্ধমান সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি জোর কদমে

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: আর মাত্র কয়েক ঘন্টা বাকি, মঙ্গলবার, ২৬ অগাষ্ট পূর্ব বর্ধমান জেলায় সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সভা ঘিরে জেলা প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা তুঙ্গে। বারবার সভাস্থল পরিদর্শন করছেন […]

পরকীয়ার মূল্য, প্রেমিকার মুখে জিলেটিন স্টিক পুরে বিস্ফোরণ ঘটিয়ে খুন করল যুবক

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কে বলল প্রেম বড়ই মধুর? বরং বলা যেতে পারে প্রেম বড়ই নিষ্ঠুর। যদি তাই না হবে তাহলে মন দেয়া নেয়া যার সঙ্গে তার মুখে জিলেটিন স্টিক পুরে বিস্ফোরণ ঘটিয়ে ঠান্ডা মাথায় খুন করা কী সম্ভব? না কোনও গল্পগাঁথা নয়, এমনই হাড়হিম কাণ্ড ঘটেছে গতকাল রবিবার (২৪ অগস্ট) মাইশুরুর সালিকগরামা তালুকের ভেরিয়া গ্রামে। […]

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

বোনের বিয়েতে যাননি বলে তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু বোনের মা হতে চলার খবর শুনে আর বেশি দেরি করলেন না দেশি গার্ল।

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, পুজো কমিটিগুলিকে বিশেষ নির্দেশ কলকাতা পুরসভার

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গি নিয়ে এডভাইজারি জারি করল কলকাতা পুর সভার স্বাস্থ্য বিভাগ। দুর্গা পূজা কমিটি দের জন্য জারি করা হল এডভাইজারি। পুজো পন্ডল তৈরি সময় বিশেষ নজরদারি রাখতে হবে বলে সতর্ক করা হল পুজো কমিটিগুলিকে। নির্দেশিকায় মণ্ডপের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জল জমা থেকে ডেঙ্গি বাহক মশা জন্মাতে পারে। তাই যাতে মণ্ডপের আশেপাশে জল […]

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৮০তম অধিবেশন বসছে। আর ওই অধিবেশনে ঘটতে চলেছে কাকতালীয় ঘটনা। ২৬ সেপ্টেম্বর একই দিনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের। গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে তিন দেশের […]

নিখোঁজ মেয়ের মামলা করে কব্জি কাটা গেল শিক্ষকের, আক্রোশের জেরে আক্রমণ

নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর: ফের আক্রান্ত শিক্ষক। এবার ধারাল অস্ত্রের কোপে কাটা গেল শিক্ষকের হাতের পাঞ্জা। অভিযুক্ত স্থানীয় যুবক নন্দ মুড়া পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায়। আক্রান্ত শিক্ষককে চিকিৎসার জন্য় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ভগবানপুর এক ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গোকূলচন্দ্র মুড়া। চার বছর […]

আততায়ী যুবকের ফাঁসি চাইছেন কৃষ্ণনগরে নিহত ছাত্রীর মা

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: কৃষ্ণনগরে প্রকাশ্য দিবালোকে শুট আউট।দিনে দুপুরে ছাত্রীকে খুন । নিহত ছাত্রীর মা কুসুম মল্লিক(Kusum Mallick) প্রতিদিনের মতো সোমবার দুপুর ১২ টা নাগাদ ছেলেকে স্কুল বাস থেকে আনতে গিয়েছিলেন। যাবার সময় ফ্ল্যাটের দরজা এমনি বন্ধ করে ও ফ্ল্যাটের নিচের সদর দরজা তালা না দিয়ে গিয়েছিলেন। ছেলেকে নিয়ে ফিরে ফ্ল্যাটে যখন ঢুকতে যান তখন দেখতে […]

জোর ধাক্কা খেলেন গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে ওষুধ সহ স্বাস্থ্য সংক্রান্ত সরঞ্জাম মজুত ও বিতরণের দায়ে মামলার বিচার চলছে ভারতীয় ক্রিকেট দলের মুখ্য কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে। নিম্ন আদালতের ওই বিচার প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। যদিও এ সংক্রান্ত এফআইআর খারিজের জন্য গম্ভীরের আর্জি শুনতে রাজি হয়েছেন বিচারপতি নীনা বনশল কৃষ্ণা। আগামী […]

ফের পণের বলি, অত্যাচার সীমা ছাড়ানোয় শিশুকন্যাকে নিয়ে আগুনে পুড়ে আত্মঘাতী শিক্ষিকা

নয়ডার পর এবার যোধপুরে! যৌতুকের জন্যে শ্বশুরবাড়ির হেনস্থা সহ্য করতে না পেরে মেয়ে ও নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন একজন অধ্যাপিকা।

মোহনবাগানের কাছে নতিস্বীকার ফেডারেশনের, সবুজমেরুনের খেলোয়াড়দের ছাড়াই ভারতীয় দল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : সদ্য সমাপ্ত হয়েছে ডুরান্ড। এবার ডুরান্ড ইস্টবেঙ্গলেরা কাছে হেরে আগেই ছিটকে গিয়েছিল মোহনবাগান। ইস্টবেঙ্গলও ফাইনালে উঠতে পারেনি। এবার ডুরান্ড শেষ হবার পর বড় সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। তাদের সিদ্ধান্ত, এফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -র জন্য কোনও ফুটবলারকে দেওয়া হবে না। সবুজ মেরুন ব্রিগেডের এই সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য হয়েছে ফুটবল ফেডারেশন। ফলে দীর্ঘদিন […]

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের লগ্নে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে শেষ পর্যন্ত পুরস্কার ঘোষণার পথে হাঁটল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। গত এক বছর ধরেও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার ব্যর্থতা ঢাকতে শেষ পর্যন্ত পুরস্কারের ঘোষণা করা হলো। পুরস্কারের অর্থমূল্য রাখা হয়েছে ৫০০ টাকা থেকে ৫ লক্ষ […]

সালকিয়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামিতার সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল

নিজস্ব প্রতিনিধি,সালকিয়া: সমকামিতার সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল। তার জেরে খুন সালকিয়ার ফ্ল্যাটের মালিক। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতকে সোমবার হাওড়া আদালতে পেশ করা হয়।গত বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সালকিয়ার অরবিন্দ রোডের(Arabinda Road) একটি আবাসনের ফ্ল্যাটে খুন হন অসীম দে (৬৪) নামে এক বৃদ্ধ। তারপরের দিন পরিবারের লোকেরা গোলাবাড়ি থানায়(Golabari P.S.) […]

0:00