‘দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন’, ইউনূসের ডাকা বৈঠকে দাবি বিএনপি-জামায়াতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় এবার দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মোল্লা মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাল বিএনপি-জামায়াত ইসলামীর মতো হিন্দু ও ভারত বিদ্বেষী দলগুলির শীর্ষ নেতারা। আজ বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস আকাদেমিতে দিল্লিকে সবক শেখানোর রাস্তা খুঁজতে ভারত ও হিন্দু বিদ্বেষী দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ‌ইউনূস। ওই বৈঠকেই দিল্লির সঙ্গে কূটনৈতিক ছিন্নের দাবি জানায় বিএনপি-জামায়াত ইসলামী-আমার বাংলাদেশের মতো কট্টর মৌলবাদী দলগুলি। বৈঠক শেষে ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বেশ কয়েকটি প্রস্তাব এসেছে। দিল্লিকে পরিস্কার জানিয়ে দিতে চাই আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে আকাশ-পাতাল তফা‍ৎ। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন ভাবার কারণ নেই।’

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের গদি ওল্টানোর পরেই হিন্দুদের ওপরে শুরু হয়েছে বেলাগাম সন্ত্রাস। হিন্দুদের বাড়ি-ঘরে অবাধ লুঠের পাশাপাশি চলছে মন্দিরে হামলা-ভাঙচুর। বিপন্ন হিন্দুদের হয়ে লড়াই করতে গিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে জেলে যেতে হয়েছে ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এমনকি তাঁর হয়ে যাতে কোনও আইনজীবী মামলা লড়তে না পারেন, তার জন্য ৭০ জন হিন্দু আইনজীবীর নামে মিথ্যা মামলা দায়ের হয়েছে। এপারে হিন্দুদের উপরে নির্যাতনের প্রতিবাদে ওপারের পশ্চিমবাংলা-ত্রিপুরায় প্রতিবাদে গর্জে উঠেছেন সাধারণ মানুষ। গত সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে বিক্ষোভের নামে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন। আর ওই ঘটনায় দিল্লির বিরুদ্ধে আস্তিন গুটিয়ে নেমে পড়ে মোল্লা ইউনূসের সরকার। আগরতলা সহকারী দূতাবাস থেকে ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়।

কীভাবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে ভারতকে সবক শেখানো যায়, সেই রাস্তা খুঁজতে এদিন ভারত ও হিন্দু বিদ্বেষী দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মোল্লা ইউনূস। বিকেল সঅড়ে চারটে থেকে সাড়ে ছয়টা পর্যন্ত চলে বৈঠক। বৈঠকে বিএনপির তরফে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। জামায়াত ইসলামীর তরফে উপস্থিত ছিলেন আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়াররা। বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উপদেষ্টা খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও এবি  পার্টির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ফুয়াদ বৈঠকে অংশ নেন।এছাড়া ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, খেলাফত মজলিসের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের আবদুর রব ইউসুফী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুফতি ফখরুল ইসলাম, এনডিএমের প্রধান তথা কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ববি হাজ্জাজ।

বৈঠকের শুরুতে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য ভারতের বিরুদ্ধে বিষোদ্বাগার করেন মোল্লা ইউনূস। তার পরে জানতে চান, এই মূহুর্তে তিনটি বিষয়ে কী করণীয়। আগরতলায় সহকারী হাইকমিশন অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা নিয়ে লী পদক্ষেপ নেওয়া উচিত। ওই সময়েই বিএনপি, জামায়াত ইসলামী, আমরা বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদের নেতারা স্পষ্ট বলেন, ‘দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। মোদি সরকারকে বুঝিয়ে দিন, সাপের ল্যাজে পা দিলে ফল ভাল হয় না।’

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না’ ইউনূসকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]