Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্মুখসমরে মোল্লা ইউনূস সরকার ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কয়েকদিন আগেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি তদারকি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ‘ফেব্রুয়ারিতে কোনও নির্বাচন হবে না। কোনও ভোট করতে দেওয়া হবে না।’ আজ শুক্রবার (১৫ অগস্ট) এনসিপি নেতৃত্বকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ‘প্রধান উপদেষ্টার ঘোষণা মতো ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে। কোনও শক্তি নেই ওই নির্বাচন রুখে দিতে পারে।’

গত বছর ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার তিন দিন বাদে ৮ অগস্ট তদারকি সরকার গঠিত হয়েছিল। ওই তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের হানাদার বাহিনীর অন্যতম দোসর তথা রাজাকার বাহিনীর শীর্ষ পৃষ্ঠপোষক মোল্লা মুহাম্মদ ইউনূস। প্রথম দিকে দেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা নিয়ে টালবাহানা করলেও গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে মত বদলান তিনি। আগামী বছর ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই দেশে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত কোনও সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে জানান।

গত ৫ অগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ঘোষণা করেন। বিএনপি এবং দেশের সিংহভাগ রাজনৈতিক দল ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। জামায়াত ইসলামী স্বাগত না জানালেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই বলে জানিয়েছে। তবে সদ্য গড়ে ওঠা  জাতীয় নাগরিক পার্টি বরাবরই বলে এসেছে, সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের আগে নির্বাচন আয়োজন করা যাবে না।

গত ১২ অগস্ট ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহিদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে৷ যে মায়ের বুক খালি হয়েছিল, ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে।’

এনসিপি নেতার হুঙ্কারের ৭২ ঘন্টা বাদে পাল্টা হুঙ্কার ছেড়েছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। মাগুরায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মরসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনও শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00