Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের লগ্নে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে শেষ পর্যন্ত পুরস্কার ঘোষণার পথে হাঁটল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। গত এক বছর ধরেও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার ব্যর্থতা ঢাকতে শেষ পর্যন্ত পুরস্কারের ঘোষণা করা হলো। পুরস্কারের অর্থমূল্য রাখা হয়েছে ৫০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা। যদিও পুরস্কার ঘোষণা করেও লুট হওয়া অস্ত্র উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান পুলিশের শীর্ষ কর্তারা।

গত বছর জুলাই-অগস্টে শেখ হাসিনাকে উচ্ছেদ আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শুরু করে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় হামলা চালিয়ে পুলিশ কর্মীদের নৃশংসভাবে খুন করে অস্ত্রাগার লুট করে জঙ্গিরা। লাইট মেশিন গান (এলএমজি) থেকে শুরু করে নানা ধরনের কয়েক হাজার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ লুট করা হয়। গত এক বছর ধরে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টে লুট হওয়া অস্ত্র ব্যবহার করে তোলাবাজি থেকে শুরু করে খুন-খারাবি চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। ফলে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৫ অগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘গতবছর ৫ অগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা–ফাঁড়ি ও পুলিশ ঘাঁটিতে হামলা চালিয়ে বিপুলসংখ্যক অস্ত্র–গুলি লুট করা হয়েছিল। এখনও ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২,৫৭,৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধারের বাইরে রয়েছে। বিভিন্ন জায়গায় এসব অস্ত্র অপরাধকর্মে ব্যবহার হচ্ছে—এমন খবরও পাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চাইনিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00