Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিদেশে ৩০০ কোটি টাকা পাচারের পরে এবার গুলশানে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ শাম্মী আহমেদের স্বামীর কাছ থেকে ৫ কোটি টাকা তোলা আদায়ে নাম জড়াল মোল্লা মুহাম্মদ ইউনূসের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। তোলাবাজির ঘটনায় ধৃত বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জানে আলম অপু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘তোলাবাজির বিষয়ে আসিফ মাহমুদের সঙ্গে তার কথা হয়েছে। পুলিশ যাতে কোনও বাগড়া না দিতে পারে তার জন্য আওয়ামী লীগ সাংসদের বাড়িতে পৌঁছনোর আগে গুলশানের ওয়েস্টিন হোটেলের কাছে দেখা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।’ ওই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও স্বভাবসিদ্ধভাবেই নিজের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ।।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার বিষয়ে যে ক’জন ছাত্র নেতার বিশেষ ভূমিকা ছিল, তার মধ্যে অন্যতম হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে গত ৮ অগস্ট তদারকি সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন মোল্লা ইউনূস। উপদেষ্টা হওয়ার পর থেকেই টেন্ডার-নিয়োগ বাণিজ্যে নাম জড়ায় আসিফের। এমনকি তার বাবাও এক হিন্দু শিক্ষিকাকে বিবস্ত্র করে নির্যাতন চালান। দুর্নীতি দমন কমিশনের কাছে আসিফের ব্যক্তিগত সহকারী এম মোয়াজ্জম হোসেনের বিরুদ্ধে হাজার-হাজার কোটি টাকা তোলাবাজির অভিযোগ ওঠে। জেরার মুখে ওই ব্যক্তিগত সহকারী জানান, ‘আসিফের নির্দেশেই বিভিন্ন শিল্পপতি, ঠিকাদার ও আমলা এবং পুলিশ আধিকারিকদের নিয়োগ ও বদলি বাবদ কোটি কোটি টাকা তোলা হয়। তোলা বাবদ আদায় করা  কয়েকশো কোটি টাকা সুইডেন ও সুই‍ৎজারল্যান্ডে পাঠানো হয়েছে। তোলার টাকায় দুবাই সিঙ্গাপুর ও সুইডেনে বেশ কয়েকটি বাংলো ও ফ্ল্যাটও কেনা হয়েছে।’

ওই আভিযোগ নিয়ে তখন সংবাদমাধ্যমে লেখালেখি হয়েছিল।। কিন্তু ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম সংবাদমাধ্যমের কর্ণধার ও সম্পাদকদের ডেকে আসিফের বিরুদ্ধে খবর না করার নির্দেশ দেন। ফলে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এবার গুলশানে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটি টাকা তোলা আদায় করতে গিয়ে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক।। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন জানে আলম অপু। যিনি আসিফ মাহমুদের ডান হাত হিসাবেই পরিচিত। যদিও অপুর সঙ্গে গত এক বছর দেখা হয়নি বলে দাবি করেছেন আসিফ। কিন্তু সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের স্বামীর কাছ থেকে ৫ কোটি টাকা তোলা আদায়ে যাওয়ার দিনই গুলশানের ওয়েস্টিন হোটেলের কাছে অপুর সঙ্গে আলাদা কথা বলছেন আসিফ। যাতে কেউ না টের পায়, তার জন্য মোটরসাইকেলে চেপে, হেলমেটে মুখ ঢেকে এসেছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00