‘মাইনাস টু ফর্মূলা ভুলেও মাথায় আনবেন না’, ইউনূসকে হুঁশিয়ারি বিএনপি মহাসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ প্রতিমুহুর্তে দ্রুত পাল্টাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পরে বিএনপিকে কোণঠাসা করতে গত কয়েকদিন ধরেই নয়া ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়াকে বিদেশে চিকি‍ৎসার জন্য পাঠাতে অন্তর্বর্তী সরকারের বেনজির ত‍ৎপরতায় নয়া ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। আর ওই গন্ধ পাওয়ার পরেই রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সরাসরি সতর্ক করে দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাখঢাক না রেখে হুঙ্কার ছেড়ে তিনি বলেছেন, ‘মাইনাস টু ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করে। অথবা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বাদ দিয়ে কোনও ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন।’

২০০৭ সালে ত‍ৎকালীন সেনাপ্রধান মইন ইউ আমেদের সমর্থনে ক্ষমতায় আসীন হয়েছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় বাংলাদেশের রাজনীতি থেকে প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সরাতে ‘মাইনাস টু ফর্মূলা’ কার্যকর করার চেষ্টা হয়েছিল। আর ওই ফর্মূলার অন্যতম হোতা ছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পোষ্যভৃত্য হিসাবে পরিচিত দেবপ্রিয় ভট্টাচার্য-ইফতেখারুজ্জামান-বদিউল আলম মজুমদার, ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনম। আওয়ামী লীগ ও বিএনপি’র একাংশ গদ্দার নেতাকে দিয়ে দুই দলের শীর্ষ নেত্রীদের সরানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির নিচুতলার সিংহভাগ নেতা-কর্মীরা ‘মাইনাস টু ফর্মূলা’র বিরুদ্ধে বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। ফলে পিছু হঠতে হয়েছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এবং তাদের পোষ্যভৃত্য ইউনূস গংকে।

গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় ফের ‘মাইনাস টু ফর্মূলা’ নিয়ে চর্চা শুরু হয়েছে। আনেকে মনে করছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে খালেদা চিকি‍ৎসার নামে বিদেশে পাঠিয়ে ওই ফর্মূলা কার্যকর করার এক গোপন ষড়যন্ত্র শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এদিন বিএনপির প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময়ে বিরাজনীতিকরণে এবং মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের ব্যর্থ চেষ্টা হয়েছিল। ফের সেই পথ অনুসরণ করার কথা চিন্তাও করা উচিত নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপিকে কোনও ষড়যন্ত্রের অংশ হিসেবে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বাংলাদেশের জনগণ কখনই তা মেনে নেবে না। আওয়ামী লীগ- বিএনপিকে নানাভাবে ভাঙার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও পারবে না।তাই যারা নতুন করে মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তাদের স্পষ্ট বলতে চাই, মাইনাস টু ফর্মুলা নিয়ে আবার চিন্তা করবেন না। তাহলে করুণ পরিণতি হবে।’

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না’ ইউনূসকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]