মুখ্যমন্ত্রীর উদ্যোগে শান্তিপুরের রাস মেলা উপলক্ষে ৬৩ টি রাস্তা সংস্কারের কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর: সামনেই শান্তিপুরের ঐতিহ্যমন্ডিত রাসযাত্রা এবং জগদ্ধাত্রী পুজো। এই পুজোকে কেন্দ্র করে শান্তিপুর শহরে চলে বিরাট শোভাযাত্রা এবং অগণিত দর্শনার্থীর ভিড় জমে নদিয়ার শান্তিপুরের বিভিন্ন জায়গায়। তাই এবার রাজ্য সরকারের প্রদত্ত সাত কোটি টাকা ব্যয়ে শান্তিপুর শহরের ৬৩টি রাস্তার সংস্কার শুরু করার কাজ শুরু শান্তিপুর পৌরসভার(Shantipur Municipality) তরফে। আগামীতে জগদ্ধাত্রী পুজো এবং রাস […]
ইউনূসের কাউন্টডাউন শুরু! খালেদার সঙ্গে হাত মেলাচ্ছেন হাসিনা?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে গণতন্ত্র ফেরাতে ‘রাজনৈতিক শত্রুতা’ ভুলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি’র সঙ্গে হাত মেলাতে রাজি দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। গতকাল রবিবার (৩ নভেম্বর) ব্রিটেন ভিত্তিক বাংলা উপগ্রহ চ্যানেল ‘এস চ্যানেলের’ সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন হাসিনা জমানার বিদেশমন্ত্রী তথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। যদিও ‘পলাতক’ […]
স্থানীয়দের নিয়োগের দাবিতে ফের কল্যাণী এইমসের সামনে বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: কল্যাণী এইমস – র সামনে উত্তেজনা। এইমস হাসপাতালে কর্মরত চুক্তি ভিত্তিক কর্মীদের ঢুকতে বাধা স্থানীয়দের , স্থানীয়দের দাবি গত কয়েক মাসে যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে সেখানে স্থানীয়দের জায়গা হয়নি। দূরদূরান্ত থেকে নিয়োগ করা হয়েছে । তাই স্থানীয় বাসিন্দারা সকাল থেকেই এমসের গেটের সামনে ওই কর্মীদের ঢুকতে বাধা দেন , ঘটনাস্থলে কল্যাণী […]
‘কাপুরুষোচিত আক্রমণ’, কানাডার মন্দিরে খলিস্তানিদের তাণ্ডবের নিন্দা মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কানাডার অন্টারিও’তে হিন্দু সভা মন্দিরে খলিস্তানিদের হামলার তীব্র নিন্দা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরীহ হিন্দু পুণ্যার্থীদের উপরে হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ হিসাবে আখ্যা দিয়েছেন তিনি। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘হিন্দু মন্দিরে হামলা, কূটনীতিবিদদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা ভারতকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের পথ থেকে কোনও মতেই লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না।’ কূটনৈতিক মহল মনে […]
২৫ নভেম্বরের আগে কলকাতায় শীত দূর অস্ত, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধি: ২৫ নভেম্বরের আগে কলকাতায় শীত আসছে না। ভোরের দিকে সামান্য হিমেল পরশ অনুভব হতে পারে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাবে। ভারবে তাপমাত্রা। বৃষ্টি বা দুর্যোগের এই মুহূর্তে কোন সম্ভাবনা নেই বঙ্গে।আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক ওয়েদার থাকবে। কয়েকটি জেলায় সামান্য কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা […]
কবে এবং কোথায় বসবে IPL-এর নিলাম, অবশেষে জানা গেল

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মেগা নিলাম। বিসিসিআই এক আধিকারিক সূত্রে খবর, ২৪ ও ২৫ নভেম্বর সেই নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তা দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এখান থেকেই স্পষ্ট যে, চলতি বছর পূর্ণ নিলাম ভারতে হওয়ার কোন সম্ভাবনা নেই। নিয়ম অনুযায়ী, সমস্ত দশটি […]
মালদায় প্রশাসনের স্পষ্ট নির্দেশ জলের মধ্যে করা যাবে না ছট পুজোর মঞ্চ

নিজস্ব প্রতিনিধি ,মালদা: উৎসবের মরশুমে তৎপর পুলিশ।অতীতের দুর্ঘটনার কথা মাথায় রেখে নির্দেশ ছট পুজো উদ্যোক্তাদের। বিভিন্ন ঘাট পরিদর্শন পুলিশ প্রশাসনের। সাথে ড্রোন দিয়ে চালানো হবে নজরদারি।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) অন্তর্গত বারদুয়ারী এলাকায় সোমবার ছট পুজোর ঘাট পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদি লামা। […]
জীবন নিয়ে খেলা! বাজি ধরে আতশবাজির প্যাকেটের উপরে বসার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে ছিন্নভিন্ন যুবক

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কথায় বলে, ‘লোভ-ই মৃত্যুর কারণ’। অটো রিকশার মালিক হওয়ার লোভে নিজের জীবনকেই যে বাজি রাখছে, সেই বোধটুকু হারিয়ে ফেলেছিল বেঙ্গালুরুর এক তরুণ। বন্ধুর সঙ্গে বাজি ধরে বারুদে ঠাসা আতশবাজির প্যাকেটের উপরে বসতে গিয়ে বিস্ফোরণেই ছিন্নভিন্ন হয়ে যেতে হল। আর শিউড়ে ওঠার মতো সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। অনেকেই সহানুভূতি জানাচ্ছেন। আবার কেউ-কেউ […]
আচমকাই হানা মৃত্যুদূতের, খেলতে খেলতে মাথায় বাজ পড়ে মাঠেই মৃত্যু ফুটবলারের

নিজস্ব প্রতিনিধিঃ খেলার মাঠে ঘটল মর্মান্তিক ঘটনা। বজ্রঘাতে মৃত্যু হল ফুটবলারের। এমনই ঘটনা ঘটেছে পেরুতে । সেখানে ফুটবল ম্যাচ চলাকালীন সময় আচমকাই বজ্রপাত হয়। আর তাতেই মৃত্যু হল ফুটবলারের। ইতিমধ্যেই পেরুর ফুটবল মাঠে এই মর্মান্তিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পেরুর হুয়ানকায়োতে চলছিল ফুটবল ম্যাচ। আর সেই ম্যাচ খেলছিল জুভেন্টাদ বেলাভিস্তা ও ফামিলিয়া চোকা […]
দুর্দান্ত খবর, এক ধাক্কায় অনেকটাই দাম কমল OnePlus Pad 2-র

নিজস্ব প্রতিনিধি: জুলাই মাসে লঞ্চ হয়েছিল প্রযুক্তি সংস্থা OnePlus-এর প্রিমিয়াম ট্যাবলেট OnePlus Pad 2-র। OnePlus Pad-এর উত্তরসূরি হিসাবে বাজারে হাজির হওয়া ট্যাবটি জেন জে’দের মন জয় করে নিয়েছিল। কেননা, ট্যাবটিতে Qualcom Snapdragon 8 Gen 3 চিপসেট, 9510 mAh ব্যাটারি এবং 3K ডিসপ্লে রয়েছে। প্রযুক্তি প্রেমীদের জন্য এবার দারুন খবর নিয়ে এল ওয়ান প্লাস ও ই-কমার্স […]
প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সহপাঠী, বারাসত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রয়াত হলেন বারাসতের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ । ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুবার তিনি ভোটে নির্বাচিত হয়ে বারাসত পৌরসভার(Barasat Municipality) চেয়ারম্যান হন। তার আগে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। এছাড়াও তিনি দীর্ঘদিন সি আই টি ইউকে নেতৃত্ব দিয়েছেন।রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী […]
হায় রে বাংলাদেশ! ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার অপরাধে বরখাস্ত চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, শ্লোগান মুছে দিতে কোমর কষে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে দেশ স্বাধীনের লড়াইয়ে সাড়ে সাত কোটি বাঙালি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে। কিন্তু সেই শব্দবন্ধই আজ নিষিদ্ধ বাংলাদেশে। এবার ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার অপরাধে এক চিকিৎসককে সরকারি চাকরি থেকে […]
ভক্তের ডাকে সাড়া শাহরুখের, ৯৫ দিন পরে দিলেন দর্শন

নিজস্ব প্রতিনিধিঃ গোটা বিশ্ব জুড়ে তাঁর অগণিত ভক্ত। সকলেই চান তাঁকে একবার সামনে থেকে দেখতে। এমনই এক ভক্ত হলেন ঝাড়খণ্ডের এক বাসিন্দা। তিনি শাহরুখ খানকে একবার দেখার জন্য প্রায় ৯৫ দিনেরও বেশি সময় ধরে মন্নতের বাইরে বসে ছিলেন। আর এই খবর জানতে পেরেই বলিউড বাদশা বাইরে অপেক্ষারত অনুরাগীকে বাড়ির অন্দরমহলে ডেকে পাঠান। শুধু তাই নয় […]
পুজোর ছুটিতে প্রেম, তারপরেই ঘরছাড়া নাবালিকারা, বাড়ি ফেরাতে হিমসিম খাচ্ছে পুলিশ

অধিকাংশ নাবালিকাই প্রেমে পড়েছে পুজোর ছুটিতে। আর সেই ছুটি শেষের আগেই তাঁরা ঘর ছেড়েছে প্রেমের টানে। এমন ঘটনার পরিসংখ্যানটাও চমকে দেওয়ার মতো।
হু হু করে ছাড়াচ্ছে ভাইরাস, রাজ্য জুড়ে আক্রান্ত একের পর এক শিশু

নিজস্ব প্রতিনিধিঃ বদলাচ্ছে আবহাওয়া। আর তাই ভাইরাল জ্বরে ভুগছেন ছোট শিশুরা। পুজো শেষ হতেই হু হু করে বাড়ছে ভাইরাল জ্বরে আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা বলছেন, শিশুদের যে জ্বর হচ্ছে তার মূল কারণ RSV (Respiratory syncytial virus)। আর এই জ্বর মূলত হয় সদ্যোজাত থেকে পাঁচ বছর বয়স অবধি শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, জন্মের এক […]
৯ নাকি ১০ নভেম্বর, জানুন জগদ্ধাত্রী পুজো কবে পড়ছে ?

নিজস্ব প্রতিনিধি : হাতে আর বেশি সময় নেই। আর কয়েকদিন পরেই মর্ত্যে নেমে আসবে আদ্যাশক্তি মহামায়া। বলা হয় জগদ্ধাত্রী হলেন দেবীর আরেক রূপ। তিনিই সমগ্র জগতকে ধারণ করে আছেন। তবে দেশের বিভিন্ন প্রান্তে নানান ভাবে পুজিতা হন দেবী জগদ্ধাত্রী।পুজোর আলাদা আলাদা আচারও রয়েছে। জগদ্ধাত্রী দেবীর রূপ দেখে চোখ ফেরাতে পারেন না ভক্তরা। প্রতিবছর কার্তিক মাসের […]
উপনির্বাচন মিটলেই তৃণমূলের সংগঠনে বড়সড় ঝাঁকুনি, রদবদল চূড়ান্ত

বড়সড় ঝাঁকুনির মুখে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠন। দলে যাদের পারফম্যান্স খারাপ তাঁদের সকলকেই বদল করে দেওয়া হচ্ছে।
সীমান্তে বিএসএফের বিরুদ্ধে গণস্বাক্ষর কৃষকদের, লিখিত অভিযোগ প্রশাসনের কাছে

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সরুপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ সীমান্তের আমুদিয়া সীমান্তে কৃষকদের যে রায়ত সম্পত্তি রয়েছে তার উপর একদিকে সবজি ফসল পটল, উচ্ছে, ঝিঙে, বরবটি এবং অন্যদিকে ধান চাষ করে তারা জীবিকা নির্বাহ করে। হঠাৎই দেখা গিয়েছে সকালে উঠে কৃষকরা দেখছেন বিঘেকে বিঘে ফসল কাটা রয়েছে […]
বেসরকারি বাস নিয়ে মুখ্যসচিবকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

২৪ নম্বর রুটের বাস মালিকরা মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই এদিন বড় নির্দেশ গেল রাজ্যের মুখ্যসচিবের কাছে।
আগ্রার কাছে ভেঙে পড়ল মিগ-২৯, ঝাঁপ দিয়ে রক্ষা পাইলটের

নিজস্ব প্রতিনিধি, আগ্রা: ফের ভেঙ্গে পড়ল ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান মিগ-২৯। আজ সোমবার (৪ নভেম্বর) আকাশে ওড়ার খানিকবাদেই যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরপ্রদেশের আগ্রার কাছে কাগারোলের সোনিগা গ্রামের এক ধানখেতে ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়া যুদ্ধবিমানের চালক ও তার সহকারী অবশ্য নিরাপদেই বাইরে বেরিয়ে আসতে পেরেছেন। ইতিমধ্যেই ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠনের কথা […]
দীপাবলিতে বাজি তাণ্ডব রুখতে ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্টের তোপের মুখে দিল্লির সরকার

নিজস্ব প্রতিনিধিঃ দীপাবলির সময় দিল্লিতে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ । দেদার ফাটানো হয়েছে বাজি। আর তা নিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল দিল্লির প্রশাসন। সোমবার শীর্ষ আদালত বায়ু দূষণ নিয়ে দিল্লি সরকার এবং পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। এদিন বিচারপতি এস ওকার নেতৃত্বাধীন জানিয়েছেন , ‘দিল্লিতে আতশবাজি নিষেধাজ্ঞা খুব কমই কার্যকর করা হয়েছে। চলতি বছর দীপাবলিতে […]
পাকিস্তানের জয় কেড়ে নিলেন কামিন্স

নিজস্ব প্রতিনিধি : মেলবোর্নে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ ব্যবধানে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ১১৭ রানেই হারিয়ে ফেলেছিল প্রথম ৬ ব্যাটসম্যানকে। এর মধ্যে দুই ওপেনার সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিক ফেরেন ২৪ রানের মধ্যে। দুজনকেই ফেরান মিচেল স্টার্ক। নিজের প্রথম পাঁচ ওভারে জোড়া উইকেট তুলে নেওয়ার […]