Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেখ হাসিনার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাল না এরশাদের দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার ২৮৯ আসনের প্রার্থী ঘোষণা করল প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার বিরুদ্ধে কোনও প্রার্থী দাঁড় করানো হয়নি। একইসঙ্গে এরশাদ পত্নী রওশান এরশাদের নাম প্রার্থী তালিকায় না থাকলেও তাঁর আসনে কোনও প্রার্থী দাঁড় করানো হয়নি। তবে প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি এরশাদ পুত্র সাদ এরশাদের।

আগামী ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের জন্য গতকাল রবিবার ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসকদল আওয়ামী লীগ। প্রার্থী তালিকায় ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফরদৌসের পাশাপাশি বেশ কয়েকজন প্রাক্তন পুলিশ আধিকারিক, সেনা কর্মকর্তার নামও রয়েছে। আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই এরশাদের দল জাতীয় পার্টির পক্ষ থেকে ২৮৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।  

প্রার্থী তালিকায় গতবারের বিজয়ী তিন সাংসদ মসিউর রহমান রাঙ্গা (রংপুর-১), রুস্তম আলি ফরাজি (পিরোজপুর-৩) এবং এরশাদ পুত্র সাদ এরশাদ (রংপুর-৩) নাম নেই।  তাঁর জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান এবং এরশাদের ছোট ভাই গোলাম মহম্মদ (জিএম) কাদেরকে। রংপুর-৩ আসন ছাড়াও তিনি ঢাকা-১৭ নম্বর আসন থেকে লড়ছেন। আর কাদের-পত্নী শরিফা কাদের ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কাউকে কেন প্রার্থী করা হলো না তা নিয়ে অবশ্য জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু কোনও ব্যাখ্যা দেননি। তবে সূত্রের খবর, ভোট পরবর্তী জোট গড়ার বিষয়টি মাথায় রেখেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করায়নি এরশাদের দল।

বাংলাদেশে ভোট করতে ৪০ লক্ষ ইউরো ‘খয়রাতি’ সাহায্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না’ ইউনূসকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির

ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

এপ্রিলের গোড়ার দিকে বাংলাদেশে ভোট, ঘোষণা ইউনূসের

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই’, ইউনূসকে চাপ বিএনপি-সহ ২৭ রাজনৈতিক দলের

‘ইউনূসের মতো পাকিস্তানের দাসত্ব করবেন না’, ঘোষণা খালেদা পুত্র তারেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00