Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে, ঐতিহাসিক রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের জেরে  গত মাসাধিককাল অগ্নিগর্ভ বাংলাদেশ। রবিবার সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে ঐতিহাসিক রায় দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃ্ত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জানিয়ে দিয়েছে, সরকারি চাকরিতে এখন থেকে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি সাত শতাংশ বিশেষ শ্রেণির জন্য সংরক্ষিত থাকবে। তার মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গধারীদের জন্য এক শতাংশ সংরক্ষিত থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম-বেশি করতে পারবে। অনতিবিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে বিভিন্ন শ্রেণির জন্য ৫৬ শতাংশ সংরক্ষণ বরাদ্দ ছিল। কোটা বাতিলের আন্দোলনের পর জনপ্রশাসন মন্ত্রকের তরফে ২০১৮ সালের ৪ অক্টোবর নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ম গ্রেড (পূর্বতন ১ম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেড (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওই পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে চালু থাকা সংরক্ষণ পদ্ধতি বাতিল করা হল। ওই বিজ্ঞপ্তির ফলে মহিলাদের জন্য থাকা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধাদের জন্য থাকা ৩০ শতাংশ এবং জেলাভিত্তিক ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ ও প্রতিবন্ধীর ১ শতাংশ কোটা বাতিল হয়। সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারসহ সাতজন। গত ৫ জুন ওই মামলার শুনানি শেষে মুক্তিযোদ্ধাদের জন্য থাকা ৩০ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট।

এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রায় তিন ঘন্টা ধরে শুনানি চলে। সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের রায বাতিলের আর্জি জানান। সরকারের নীতিগত সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। পাঁচ বিশিষ্ট আইনজীবীর বক্তব্যও শোনেন বিচারপতিরা। শেষ পর্যন্ত সংরক্ষণ বা কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দেন।

৩৩ মুক্তিযোদ্ধাকে হত্যার পুরস্কার, রাজাকার বাহিনীর শীর্ষ নেতার ফাঁসির সাজা বাতিল

মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা-ধর্ষণকে ‘অধিকার’ হিসাবে স্বীকৃতি দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট

শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণের দায়ে ফাঁসির সাজা পাওয়া আজহারকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

‘জয় বাংলা’ আর জাতীয় শ্লোগান নয়, জানিয়ে দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সাকিবের বিরুদ্ধে দায়ের খুনের মামলা, বাংলাদেশে ফিরলেই গ্রেফতার

বাংলাদেশে কোটা আন্দোলনে নিহত ৬৫০, দাবি রাষ্ট্রপুঞ্জের

চাকরি থেকে ছাঁটাইয়ের পরে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ সেনা কর্তা

বাংলাদেশের মতো রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে, বিস্ফোরক মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00