চাকরি থেকে ছাঁটাইয়ের পরে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ সেনা কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হওয়ার মূল্য চোকাতে হচ্ছে প্রাক্তন সেনা কর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানকে। দেশে ক্ষমতার পালাবদলের পরেই তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। আর গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলখেত থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের তরফে জানানো হয়েছে, নিউমার্কেট থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় প্রাক্তন মেজর জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার কারণেই জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে।

গত ৫ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের নেতৃত্বে সেনা বিদ্রোহে ক্ষমতাচ্যূত হন মুজিব কন্যা শেখ হাসিনা। আর তার পরেই বাংলাদেশের সেনা থেকে প্রশাসন-সর্বত্রই মুক্তিযোদ্ধাপন্থীদের হঠিয়ে পাকিস্তান প্রেমী ও ধর্মীয় মৌলবাদীদের পুনর্বাসনের পালা শুরু হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সেনা কর্তা জিয়াউল হাসান, ঢাকার প্রাক্তন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামকে। ঢাকা-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশ-সেনা ও প্রশাসনিক আধিকারিকদের জেলে পোরার কাজ শুরু হয়েছে।

ইতিমধ্যেই প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আমেদ পলক, ভেঙে দেওয়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান-সহ একাধিক মন্ত্রী-নেতাকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তথা মুক্তিযুদ্ধ বিরোধী মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন, ‘আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিশ্চিহ্ন করে দিতে হবে দেশ থেকে।’ আর সেই হুকুম পালনে কোমর কষে নেমেছে সেনাবাহিনী-পুলিশ ও বিজিবি।

সাকিবের বিরুদ্ধে দায়ের খুনের মামলা, বাংলাদেশে ফিরলেই গ্রেফতার

বাংলাদেশে কোটা আন্দোলনে নিহত ৬৫০, দাবি রাষ্ট্রপুঞ্জের

বাংলাদেশের মতো রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে, বিস্ফোরক মমতা

হাসিনার উ‍ৎখাতের পিছনে ‘হাত’ থাকার অভিযোগ অস্বীকার মার্কিন যুক্তরাষ্ট্রের

বুলেটের মুখে বুক পেতে দিয়েছিলেন, তবুও ছেলের ভাস্কর্য চান না আবুর বাবা

কোটা আন্দোলনের প্রথম শহীদের পরিবারের সঙ্গে দেখা করবেন ইউনূস

স্বৈরাচারী হাসিনার পতন ঘটতেই বাংলাদেশ জুড়ে বিজয় উ‍ৎসব

বাংলাদেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]