ভয়ঙ্কর ঘটনা মোল্লা ইউনূসের দেশে, হিন্দুর ছদ্মবেশ ধরে মন্দিরে ঢুকে ভাঙচুর-লুটপাট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশ জুড়ে হিন্দু মন্দির ভাঙচুর আর লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। এবার সাঙ্ঘাতিক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের বড়লেখার শ্রীশ্রী  গৌরাঙ্গ মহাপ্রভু সেবাশ্রমে। গতকাল বুধবার (১ জানুয়ারি) এক মুসলিম যুবক হিন্দুর ছদ্মবেশ ধরে মন্দিরে ঢুকে ভাঙঢুর চালানোর পাশাপাশি লুটপাটও করে। হিন্দুদের জোরালো প্রতিবাদের মুখে চাপে পড়ে শেষ পর্যন্ত অভিযুক্ত জাকির হোসেন টিপুকে গ্রেফতার করেছে বড়লেখা থানার পুলিশ। যদিও স্থানীয় থানার ওসি আবদুল কাইয়ুমের দাবি, ‘ঘটনার সঙ্গে হিন্দু নির্যাতনের কোনও সম্পর্ক নেই।’

বড়লেখা শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবাশ্রমের সভাপতি কৃপাসিন্ধু দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বুধবার সকালে হামলাকারী জাকির হোসেন টিপু হিন্দু ছদ্মবেশ ধরে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ’ জপতে-জপতে মন্দিরে প্রবেশ করেন। উপাসনার ভান করে মূল মন্দিরে যান। তার পরে আচমকা মূল মন্দিরে থাকা কাঠের ও সিমেন্টের বিগ্রহ ভাঙচুর শুরু করেন। ওই ঘটনায় হতচকিত হয়ে পড়েন মন্দিরের পূজারিনী লীলা রানি দত্ত। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন জাকির। তার পরে বিগ্রহের গায়ে থাকা রুপোর অলঙ্কার ও দানবাক্স ভেঙে প্রণামী নিয়ে পালানোর চেষ্টা করে। লীলারানির চি‍ৎকারে বেশ কয়েকজন ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে ইট ছুড়ে মোটরবাইকে চেপে  পালিয়ে যান। বেশ কয়েকজন হামলাকারীকে চিনতে পারেন।

মন্দিরে ঢুকে হামলা ও লুটপাটের ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন হিন্দুরা। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দেন। আর সেই হুঁশিয়ারিতেই নড়েছড়ে বসে পুলিশ। বেশ কয়েক ঘন্টার মধ্যেই হিন্দু ছদ্মবেশ ধরে মন্দিরে হামলা চালানোয় অভিযুক্তকে গ্রেফতার করে। উল্লেখ্য, কয়েকদিন আগেই নড়াইলে হিন্দু সেজে ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময়েই মহিলা-সহ ১০ জনকে হাতে নাতে পাকড়াও করেছিল পুলিশ। 

রংপুরে পুলিশের সামনেই হিন্দুদের বাড়িতে পর পর হামলা, আতঙ্কে ভিটেমাটি ছেড়েছেন আক্রান্তরা

চট্টগ্রামে খুনের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করা হল হিন্দু প্রধান শিক্ষককে

বাংলাদেশে পুলিশ ব্যারাকের ভিতরেই হিন্দু মহিলা কনস্টেবলকে ধর্ষণ করে খুন

মোল্লা ইউনূসের দেশে ফের হিন্দু নিধন, নাটোরের মন্দিরে ঢুকে কুপিয়ে খুন সেবায়েতকে

বাংলাদেশের জামালপুরে কালী মন্দিরে হামলা, ভাঙচুর মূর্তি

মোল্লা ইউনূসের কাছে নতজানু দিল্লি! মোদিতে মোহভঙ্গ বাংলাদেশি হিন্দুদের

‘মিথ্যা মামলায় ‘ত্রাহি-ত্রাহি’ রব হিন্দুদের’, দাবি বাংলাদেশের মানবাধিকার সংগঠনের

পেট্রল বোমা হামলার প্রতিবাদে মণ্ডপ নিষ্প্রদীপ রেখে প্রতিবাদ তাঁতীবাজার পুজো কমিটির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]