Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উদ্ধার বিপুল জাল নোট, হাওড়া ষ্টেশন থেকে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছর পড়তেই রাজ্য থেকে উদ্ধার হল বিপুল  জাল নোট ।  আর তাতেই আটক হয়েছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে ৯২ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। আর এই ঘটনায়  রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয়েছে মূল ধৃত । পুলিশের তরফে জানান হয়েছে ধৃতের নাম  শেখ মুন্না। বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। হাওড়া […]

ঠাণ্ডায় কাঁপছে রাজ্য, কলকাতায় কত নামল পারদ ? বড় আপডেট হাওয়া অফিসের    

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই হুড়মুড়িয়ে নামল পারদ। বুধবারের পর বৃহস্পতিবার নেমেছে তাপমাত্রা। এই আবহে আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন, শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। বদল হবে না তাপমাত্রার পারদ। সেইসঙ্গে হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে চার […]

চিকি‍ৎসক ঘোষণা করেছিলেন মৃত, শ্মশানে যাওয়ার পথে স্পিডব্রেকারে গাড়ির ধাক্কায় বেঁচে উঠলেন বৃদ্ধ

গত ১৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। এবং হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দিল্লি বিধানসভার ভোট ১২-১৪ ফেব্রুয়ারি, ফল ১৭? আগামী সপ্তাহেই নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে বিধানসভা নির্বাচন। শুরু হয়ে গিয়েছে কাউনডাউন। এই আবহে সামনে এসেছে  আগামী সপ্তাহের শুরুতেই ঘোষিত হতে চলেছে  বিধানসভা নির্বাচনে দিনক্ষণ। জানা গিয়েছে , সোমবারই এই নিয়ে সাংবাদিক সম্মেলন করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে দিল্লিতে বিধানসভা নির্বাচন । ১৭ ফেব্রুয়ারি হতে চলেছে […]

ফের মিশে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান? বড় জল্পনা পাক বিদেশ মন্ত্রীর মন্তব্যে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার পতনের পরে মোল্লা মুহাম্মদ ইউনূস ক্ষমতায় বসতেই অতীতের শত্রুতা ভুলে কাছাকাছি এসেছে বাংলাদেশ ও পাকিস্তান। দু’দেশের মধ্যে ফের জাহাজ চলাচল শুরু হয়েছে। অবাধে জঙ্গি যাতায়াতের পথ প্রশস্ত করতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রথাও তুলে দিয়েছে শাহবাজ শরিফের সরকার। আর এবার ভারতকে অশান্ত করতে মোল্লা ইউনূসের বাংলাদেশকে ঢাল হিসাবে ব্যবহার করার […]

দক্ষিণী পরিচালক ডেকেছিলেন হোটেলের ঘরে’, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন উপাসনা সিংহ

দক্ষিণের একজন বড় পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে একটি ছবিতে চুক্তিবদ্ধ করেছিলেন। আমি যখনই পরিচালকের অফিসে যেতাম তখনই আমি আমার মা বা বোনকে নিয়ে যেতাম।

৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি জয়, বাংলার ফুটবলারদের বড় উপহার মমতার

নিজস্ব প্রতিনিধিঃ ৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলার ফুটবলাররা। এবার নতুন বছরের শুরুতেই সন্তোষ জয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেইসঙ্গে তাদেরকে দিলেন বড় উপহার । এদিন দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে মমতা জানান,’ কোচ সঞ্জয় বাবুর নেতৃত্বে  সন্তোষ ট্রফি জিতেছে বাংলার দল। আমি তাদেরকে জানাই […]

‘জ্বর’ ভেবে চিকি‍ৎসকের কাছে গিয়েছিলেন মডেল, যা শুনলেন তাতে হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম

ভেবেছিলেন সামান্য জ্বর হয়েছে, কিন্তু এক্সরে রিপোর্ট দেখে চমকে গেলেন, চিকিৎসকের কাছে সেই মুহূর্তে না পৌঁছলে কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হতে পারত রাশিয়ার বিখ্যাত মডেল একাতেরিনা বাদুলিনার।

বেসরকারি বাসমালিকদের ‘দাদাগিরি’ নিয়ে নিষ্ক্রিয় পরিবহন দফতর, স্নেহাশিসকে ধমক মমতার

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তায় নেই পর্যাপ্ত বাস। এর ফলে গন্তব্যস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে যাত্রীদের।  এই নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে তিনি কড়া বার্তা দেন রাজ্যের পরিবহন দফতরকে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ প্রয়োজনে রাস্তায় নেমে যাত্রীদের সমস্যা বুঝতে হবে।‘ শুধু তাই নয় এদিন নিত্যদিনের অফিস যাত্রীদের কথা […]

আলুর কালোবাজারির দায় এড়ানোর চেষ্টা মন্ত্রী বেচারামের, শুনেই চটলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের বুকে লাগাতার আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। এর জন্য একাধিক  জায়গায় চলছে তদন্ত। সেই সঙ্গে ভোটিং চক্রেরও হদিস পেয়েছেন আধিকারিকরা। এই আবহে এবার মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির মুখে পড়লেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। নবান্ন সভাঘর থেকে সেই চক্রকে ভাঙারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে বছরের প্রথম প্রশাসনিক বৈঠক থেকে আলু বাজারে কলকাঠি রয়েছে […]

মমতার নির্দেশে মালদহের নিহত তৃণমূল নেতার বাড়িতে ফিরহাদ

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে মালদহে  খুন হয়েছেন  পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর  দুলাল সরকার। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে  বৃহস্পতিবার বিকেলেই তৃণমূল নেতার বাড়ি গেলেন ফিরহাদ হাকিম। তিনি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।  জানা গিয়েছে, এদিনের ঘটনা নিয়ে  পরিবার কী চায় তা জানতেই দুলালের স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলেছে ফিরহাদ হাকিম । বৃহস্পতিবার ঝলঝলিয়ার […]

কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ আচমকায় মালদা মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুনের আঁচ পেতেই হাসপাতাল জুড়ে শুরু হয় হুড়োহুড়ি। সরানো হয় প্রসূতি ও সদ্যোজাতদের। খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার দুপুরে মাতৃমা বিভাগের সামনে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। হাসপাতালের কর্মীরাও আগুন নেভানোর কাজ […]

স্ত্রীর সঙ্গে বচসার পরেই আত্মঘাতী দিল্লির ক্যাফে মালিক, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে চলছিল মানসিক চাপ। চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন ৪০ বছর বয়সী দিল্লির কফি শপের  মালিক পুনীত খুরানা। মডেল টাউনের কল্যাণ বিহার এলাকায় বাসিন্দা পুনীত নতুন বছরের আগে আত্মঘাতী হন। এই ঘটনায় পুনীতের স্ত্রী এবং শ্বশুরবাড়ির দিকে অভিযোগের আঙ্গুল ওঠে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমেই প্রকাশ্যে এল সিসিটিভি […]

অশান্তির জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কোপ! রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল মহিলা, পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি : পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ গুণধর স্বামীর বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর জখম ওই মহিলা। অভিযুক্ত স্বামী এখনও পর্যন্ত নিঁখোজ। ঘটনাটি ঘটেছে বারাসাতের কাজীপাড়ায়। ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ফতেমা বিবিকে। সঙ্গে সঙ্গে বারাসাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই গৃহবধূ […]

বর্ষবরণের রাতে ডেলিভারি বয়কে পিটিয়ে খুন, সল্টলেকে চাঞ্চল্যকর ঘটনা  

নিজস্ব প্রতিনিধিঃ ফের পিটিয়ে খুনের ঘটনা  ঘটল খাস কলকাতায়। এবার সল্টলেকের মহিষবাথানে ঘটেছে এই ঘটনা। অভিযোগ উঠেছে  এক যুবককে   বাড়ি থেকে  তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় । জানা গিয়েছে , নিহত ওই যুবক পেশায় একজন ডেলিভারি বয়। এই পুরো ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে যুবকের বন্ধুদের দিকে । জানা গিয়েছে, নিহত যুবক হলেন বছর […]

‘খেলরত্ন’ পুরস্কার পাচ্ছেন মনু ভাকের, গুকেশ, তালিকায় আর কারা?

নতুন বছরের দ্বিতীয় দিনেই বড় ঘোষণা দেশের ক্রীড়া মন্ত্রকের। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে শুটিং-এ জোড়া পদকজয়ী মনু ভাকের।

হুগলির স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবার খেলেন রচনা, করলেন রান্নার প্রশংসাও

বাচ্চাদের জন্যে কীভাবে রান্না করা হয় দেখেন। সঙ্গে ফুলকপির ডালনা আর ভাত খেয়ে রচনা রাঁধুনিদের প্রশংসা করে বলেন, “দশে দশ। তেল-মশলা ছাড়া এত ভাল রান্না আগে কোনও দিন খাইনি।

বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড তাসকিনের

নিজস্ব প্রতিনিধি : ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। নতুন বলে উইকেট নিয়ে শুরু করেন তিনি। তুলে নেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে। শেষ ওভারে নেন ৩ উইকেট।সব মিলিয়ে ৩ স্পেলে ৪ ওভার হাত ঘুরিয়ে জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন ১৯ রান করে নিয়েছেন ৭ উইকেট। আর […]

ফের বন্দুকের নিশানায় তৃণমূল নেতা, মালদহের পর সন্দেশখালিতে চলল দেদার গুলি

নিজস্ব প্রতিনিধিঃ মালদহের পর এবার সন্দেশখালি তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি । তবে স্বস্তির বিষয় এই ঘটনায় আহত হননি তৃণমূল নেতা। গোলাগুলির খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তবে কারা এই হামলার সঙ্গে  যুক্ত তা এখন জানা যায়নি।  অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি ।   জানা গিয়েছে, এদিন সন্দেশখালি সরবেড়িয়ার আজারহাটি পঞ্চায়েত প্রধান যাদবকুমার মণ্ডলের […]

‘প্রাথমিকে চালু হবে না সেমিস্টার’, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে। আর এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি জানিয়ে দিলেন,’  সেমিস্টার পদ্ধতি চালুর যে ঘোষণা করা হচ্ছে তা বাতিল করতে হবে। বাচ্চাদের ওপর চাপ দেওয়া চলবে না ।’ বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক […]

“তথ্য ফাঁস হচ্ছে”, মমতা অপরাধীদের চিনিয়ে দিতেই আঁতকে উঠল সকলে

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরে পা রেখেই বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে সরকারি কর্মীদের কাজে  মনোনিবেশ ফেরাতে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। সেই সঙ্গে সরকারি দফতরে তথ্য ফাঁস হওয়ার কথাও উল্লেখ করেন বৈঠকে। বৃহস্পতিবার দুপুরে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল বৈঠকে ঝাঁঝালো বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “টাকাটা জনগণের জন্য খরচ করার। নিজেদের আনন্দ করার জন্য […]

0:00