মোল্লা ইউনূসের দেশে ফের হিন্দু নিধন, নাটোরের মন্দিরে ঢুকে কুপিয়ে খুন সেবায়েতকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নাটোর: মোল্লা ইউনূসের জমানায় হিন্দুদের কাছে বাংলাদেশ কতটা নিরাপদহীন, ফের একবার প্রমাণ হল। এবার রাজশাহীর নাটোরের কাশিমপুর মহাশ্মশান চত্বরে থাকা মন্দিরে ঢুকে হিন্দু পুরোহিতকে কুপিয়ে খুন করল মৌলবাদীরা। সেই সঙ্গে মন্দির থেকে দামী গয়না ও জিনিসপত্রও লুট করেছে খুনির দল। শনিবার (২১ ডিসেম্বর) ওই নৃশংস ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। খুনি মৌলবাদীদের আড়াল করতে যথারীতি আসরে নেমেছেন নাটোর থানার ওসি মাহবুবুর রহমান। খুনের ঘটনাকে আড়াল করতে তিনি দাবি করেছেন, পুরোহিতকে হত্যার উদ্দেশ্য ছিল না হামলাকারীদের। শুধু লুটের উদ্দেশ্য নিয়েই এসেছিল।

নাটোর কাশিমপুর মহাশ্মশানের সভাপতি সুবল রায় জানিয়েছেন, গত ২৫ বছর ধরে মন্দিরের সেবায়েতের দায়িত্ব সামলাচ্ছিলেন শহরেরই আলাইপুরের বাসিন্দা তরুণ চন্দ্র দাস (৫৫)। মন্দিরের একটি ঘরেই থাকতেন তিনি। এদিন সকাল এগারোটা নাগাদ মন্দির সংলগ্নে ভোগের ঘরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাসকে পড়ে থাকতে দেখেন পুরোহিতরা। সারা মেঝে রক্তে ভেসে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরাই মন্দির কমিটির সদস্যদের ভয়ঙ্কর ঘটনার কথা জানান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মন্দির পরিচালন সমিতির সদস্যরা। মন্দির সংলগ্ন অন্যান্য ঘরে গিয়ে দামী জিনিসপত্র চুরি হওয়ার বিষয়টি দেখতে পান। এর পরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে নিহত সেবায়েতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মন্দিরে চুরি ও সেবায়েতকে খুনের ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসতে শুরু করেন হিন্দুরা। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রশ্ন ছুড়ে দেন, কবে এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ হবে? নিহত সেবায়েতের ছেলে তপু দাস ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমার বাবা নিরীহ মানুষ ছিলেন। কারও সঙ্গে শত্রুতা ছিল না। কেউ তাঁকে মারবে, এটা আমরা কোনও দিন ভাবতে পারিনি। যারা বাবাকে হত্যা করেছে, তাদের শাস্তি দাবি করছি।’ মৌলবাদীদের কুকীর্তি আড়াল করতে আসরে নেমেছেন নাটোর থানার ওসি তথা তালিবান সদস্য মাহবুবুর রহমান। তার কথায়, ‘’চুরির ক্ষেত্রে বাধা পেয়ে সম্ভবত চোরের দল তরুণবাবুকে হত্যা করেছে।’

 

রংপুরে পুলিশের সামনেই হিন্দুদের বাড়িতে পর পর হামলা, আতঙ্কে ভিটেমাটি ছেড়েছেন আক্রান্তরা

ঢাকার মন্দিরে হামলা মৌলবাদীদের, দুর্গামণ্ডপ সরাতে ২৪ ঘন্টার সময় দিল

চট্টগ্রামে খুনের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করা হল হিন্দু প্রধান শিক্ষককে

৪ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে ১৭৪ হামলা, ধর্ষিতা ৯ হিন্দু নারী, খুন ২৩ জন

বাংলাদেশে পুলিশ ব্যারাকের ভিতরেই হিন্দু মহিলা কনস্টেবলকে ধর্ষণ করে খুন

বাংলাদেশে হিন্দুদের ওপর ১১৫ হামলায় গ্রেফতার ১০০, জানাল মোল্লা ইউনূস সরকার

হিন্দুদের বধ্যভূমি বাংলাদেশে এবার বাড়িতে ঢুকে প্রবীণ শিক্ষককে নৃশংসভাবে খুন

মোল্লা ইউনূসের বাংলাদেশে এবার ভরা বাজার থেকে অস্ত্রের মুখে হিন্দু ব্যবসায়ীকে অপহরণ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]