Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রংপুরে পুলিশের সামনেই হিন্দুদের বাড়িতে পর পর হামলা, আতঙ্কে ভিটেমাটি ছেড়েছেন আক্রান্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি ঢাকা: তালিবান নেতা মোল্লা ওমরের উত্তরসূরি মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। এবার   রংপুরের গঙ্গাচড়ায় হজরত মুহাম্মদকে কটূক্তির অভিযোগে হিন্দুদের ১৪টি বাড়ি ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দিয়েছে বিএনপি ও জামায়াত সন্ত্রাসীরা। পুলিশ ও সেনা জওয়ানদের চোখের সামনে ওই হামলা ও লুটপাট চলেছে। ভিটেমাটি না ছাড়লে কচুকাটা করা হবে বলে হুমকিও দিয়েছে দুষ্কৃতীরা। আর তাতেই আতঙ্কিত হয়ে বাড়িঘর ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছেন আক্রান্তরা। হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় কাউকে গ্রেফতার না করার বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি  আল এমরান নির্লিপ্ত কণ্ঠে বলেছেন, ‘বাংলাদেশে এখনও থাকতে দেওয়া হচ্ছে, এটাই হিন্দুদের জন্য বড় পাওনা। ওদের উচিত দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘গঙ্গাচড়ার এক হিন্দু কিশোর ফেসবুকে হজরত মুহাম্মদকে নিয়ে অবমাননাকর ছবি ও লেখা পোস্ট করেছে বলে থানায় অভিযোগ জানান স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা। ওই অভিযোগের প্রেক্ষিতে যুদ্ধকালীন ত‍ৎপরতাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার রাত আটটার দিকে থানায় নেওয়ার পর তার বিচারের দাবিতে উত্তেজিত জনতা মিছিল নিয়ে তার বাড়ির সামনে যায়। রাত ১০টার দিকে দ্বিতীয় আরেকটি মিছিল এসে তার এক স্বজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। গতকাল রবিবার বেলা সাড়ে তিনটার দিকে আবারও বিএনপি ও জামায়াত ইসলামীর সব্ত্রাসীরা একের পর এক হিন্দু বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি জিনিসপত্র লুট করে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হল, পুলিশ ও সেনা সদস্যদের সামনেই ওই ভাঙচুর ও লুট চলে।

কমলাকান্ত রায় নামে আক্রান্ত এক বাসিন্দা জানিয়েছেন, ‘ভয়ে আর আতঙ্কে গতকাল রবিবার সারা রাত ঘুমোতে পারেননি। সব কিছু লুট করে নিয়েছে হামলাকারীরা। ’ রবীন্দ্রনাথ রায় নামে আর এক আক্রান্ত জানিয়েছেন, ‘বাড়িতে থাকা সোনার জিনিস থেকে শুরু করে কাপড়-চোপড়, জমির দলিল-সব কিছু নিয়ে গিয়েছে।’ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য পরেশ চন্দ্র রায় বলেন, ‘হামলাকারীরা ফের মিছিল নিয়ে আসার হুমকি দিয়েছে। তাই আতঙ্কে অনেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।’

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

0:00