পেট্রল বোমা হামলার প্রতিবাদে মণ্ডপ নিষ্প্রদীপ রেখে প্রতিবাদ তাঁতীবাজার পুজো কমিটির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুরাতন ঢাকার তাঁতীবাজারের পুজোমণ্ডপে পেট্রল বোমা ও ছুরি হামলার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোনও মামলা দায়ের করেনি পুলিশ। বরং হামলাকারীদের বাঁচাতে আসরে নেমেছেন কোতোয়ালি থানার ওসি এনামুল হক। আর পুলিশের ওই ন্যক্কারজনক আচরণের প্রতিবাদে শনিবার দশমীর রাতে মণ্ডপ সংলগ্ন এলাকার আলোকসজ্জা নিভিয়ে দিয়েছে পুজো কমিটির সদস্যরা। গোটা এলাকা নিস্প্রদীপ করে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। শুধু তাই নয়, সন্ধ্যায় বিক্ষোভ মিছিলেরও আয়োজন করা হয়েছিল। রাতে মণ্ডপস্থলকে ভুতুড়ে এলাকা বলেই মনে হয়েছিল।

গতকাল শুক্রবার (১১ অক্টোবর) নবমীর রাতে আচমকাই তাঁতীবাজারে দুর্গাপুজোর মণ্ডপে হামলা চালায জামাযাত ইসলামী মদতপুষ্ঠ দুষ্কৃতীরা। মণ্ডপ লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়ার পাশাপাশি ছুরি নিয়ে হামলা চালানো হয় মণ্ডপের পাহারায় থাকা স্বেচ্ছাসেবক ও পুজো কমিটির সদস্যদের উপরে। হামলায় পাঁচ জন আহত হন। তাঁদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই পেট্রল বোমা ও ছুরি হামলাকে ‘ছিনতাইয়ের’ ঘটনা বলে চালানোর চেষ্টা করেন কোতোয়ালি থানার ওসি এনামুল হক ও ঢাকা মহানগর পুলিশের পদস্থ আধিকারিকরা।

হামলার ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ কোনও মামলা দায়ের না করায় ক্ষুব্ধ পুজো কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। এদিন বিকেলে  ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শাঁখারীবাজার, ঝুলনবাড়ী, গোয়ালবাড়ী মোড় হয়ে আবার তাঁতীবাজার মোড়ে ফিরে আসে। মিছিলকারীরা স্থানীয় থানার ওসির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, হামলাকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোতোয়ালি থানার ওসি কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।

রংপুরে পুলিশের সামনেই হিন্দুদের বাড়িতে পর পর হামলা, আতঙ্কে ভিটেমাটি ছেড়েছেন আক্রান্তরা

চট্টগ্রামে খুনের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করা হল হিন্দু প্রধান শিক্ষককে

বাংলাদেশে পুলিশ ব্যারাকের ভিতরেই হিন্দু মহিলা কনস্টেবলকে ধর্ষণ করে খুন

ভয়ঙ্কর ঘটনা মোল্লা ইউনূসের দেশে, হিন্দুর ছদ্মবেশ ধরে মন্দিরে ঢুকে ভাঙচুর-লুটপাট

মোল্লা ইউনূসের দেশে ফের হিন্দু নিধন, নাটোরের মন্দিরে ঢুকে কুপিয়ে খুন সেবায়েতকে

মোল্লা ইউনূসের কাছে নতজানু দিল্লি! মোদিতে মোহভঙ্গ বাংলাদেশি হিন্দুদের

‘মিথ্যা মামলায় ‘ত্রাহি-ত্রাহি’ রব হিন্দুদের’, দাবি বাংলাদেশের মানবাধিকার সংগঠনের

পুজোর মধ্যেই বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে খুন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]