Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই ঢাকার রমনা কালী মন্দিরে ছুটে গেলেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান, কী ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির থেকে মা কালীর মুকুট চুরি এবং চট্টগ্রামের পুজোমণ্ডপে জোর করে ইসলামী সঙ্গীত পরিবেশনের পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশের হিন্দুরা। জামায়াত ইসলামীর সন্ত্রাসীরা নখদাঁত বের করে শনি ও রবিবার পুজোমণ্ডপগুলিতে হামলা চালাতে পারে-এমন ভয়ে সিঁটকে রয়েছেন তাঁরা। আর হিন্দুদের মনোবল বাড়াতে আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় আচমকাই রমনা কালী মন্দিরে ছুটে এলেন তিন বাহিনীর (সেনা, বায়ু ও নৌবাহিনী) প্রধান। হিন্দু সম্প্রদায়কে মন খুলে উ‍ৎসবে মেতে ওঠার অনুরোধ জানানোর পাশাপাশি অভয় দিলেন, ‘পাশে আছি। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।’ খোদ সেনা প্রধানের মুখ থেকে ওই আশ্বাস পেয়ে খানিকটা হলেও স্বস্তিতে পুজো উদযাপন পরিষদের নেতারা।

গত কয়েক বছরের ট্র্যাডিশন মেনে এবারেও দুর্গাপুজোর মুখে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির ও মণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে জামায়াত ইসলামী-সহ মৌলবাদী দলগুলির মদতপুষ্ঠ সন্ত্রাসীরা। ফরিদপুর, রাজবাড়ি, পাবনা, বরিশাল-সহ একাধিক জেলায় প্রতিমা ভাঙচুরের খবর মিলেছে। অধিকাংশ জায়গাতেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েও তেমন কোনও লাভ হয়নি। বরং হুমকি ও অত্যাচারের মাত্রা বেড়েছে। ফলে খানিকটা হলেও দুর্গাপুজোর বাকি দিনগুলি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে হিন্দু সম্প্রদায়।

এদিন সন্ধ্যায় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে সঙ্গে নিয়ে আচমকাই ঢাকার বিখ্যাত রমনা কালী মন্দিরে উপস্থিত হন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মন্দিরে উপস্থিত হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, ‘শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বসবাস করে আসছি। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পুজো উদযাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে সব জায়গায় আমাদের সেনা সদস্যরা  মোতায়েন আছেন। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।’

এতদিন ‘খুব ভালোভাবেই’ চলেছে মন্তব্য করে তিনি আরও বলেন, “বাকি যে সময়টা আছে সেটাও সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

 

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বন্দনা বাংলাদেশের সেনা-বিমান ও নৌবাহিনীর প্রধানের

এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে অপসারণে ইউনূসকে সমর্থন তারেকের

লন্ডনে আইএসআইয়ের দুই এজেন্টের সঙ্গে ইউনূসের বৈঠক ঘিরে জোর জল্পনা   

এপ্রিলের গোড়ার দিকে বাংলাদেশে ভোট, ঘোষণা ইউনূসের

‘মুক্তিযুদ্ধ চেতনার মূল উ‍ৎস’, পাকিস্তানি চর ইউনূসকে হুঁশিয়ারি বাংলাদেশের সেনাপ্রধান

‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে’, ইউনূসকে ‘সময়সীমা’ বেঁধে দিলেন সেনাপ্রধান

‘দেশটা সবার’, মুসলিম মৌলবাদী-জঙ্গিদের কড়া বার্তা বাংলাদেশ সেনাপ্রধানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00