লন্ডনে আইএসআইয়ের দুই এজেন্টের সঙ্গে ইউনূসের বৈঠক ঘিরে জোর জল্পনা   

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বাংলাদেশের সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকার-উজ জামানকে হটানোর পরিকল্পনা চূড়ান্ত করতে আজ শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। আর ওই বৈঠকের আগে বৃহস্পতিবার (১২ জুন) পাক গুপ্তচর সংস্থা  আইএসআইয়ের দুই ডিপ এজেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন তিনি। লেবার পার্টির সাংসদ তথা বাংলাদেশি বংশোদ্ভুত রোশন আরা হকের বাড়িতে ওই বৈঠক হয়েছে। সূত্রের খবর, তারেকের সঙ্গে ইউনূসের সমঝোতা চুক্তি নিয়েই আইএসআইয়ের দুই আধিকারিক তথা প্রাক্তন পাক সেনা কর্তা জাভেদ মেহেদি এবং শাহিদ মেহেমুদ মহম্মদ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। ওই বৈঠকে হাজির ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও। এক ঘন্টার বেশি সময় ধরে চলে ওই বৈঠক। যদিও এ বিষয়ে তদারকি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কোনও মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে ২০২৩ সালে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের তরফে ‘অপারেশন সাইক্লোন’ নামে বিশেষ মিশন শুরু করা হয়েছিল। ওই মিশন কার্যকর করার দায়িত্বে আইএসআইয়ের দুই আধিকারিক তথা প্রাক্তন পাক সেনা কর্তা জাভেদ মেহেদি এবং শাহিদ মেহেমুদ মহম্মদ শরিফ। বছর দুয়েক ধরেই ওই মিশন কার্যকর করতে গোপনে কাজ করে যান দুজনে। বাংলাদেশ সেনাবাহিনীর দুই শীর্ষ আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহহমান ও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের পাশাপাশি জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান, আমার বাংলাদেশ পার্টির প্রধান মুজিবুর রহহমান মঞ্জুর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দফায়-দফায় বৈঠক করেন।২০২৩ সালে জেড্ডায় এবং গত বছরের জানুয়ারি মাসে লন্ডনে খালেদা জিয়ার পুত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকে হাজির ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও।

সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ জামান তদারকি সরকারের বিরুদ্ধে বেসুরো হতেই প্রমাদ গোনে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্তারা। যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা তাদের দুই এজেন্ট লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহহমান ও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে ঠুঁটো জগন্নাথ করে দেওয়া হয়েছে, তা ভালভাবে মেনে নিতে পারেননি। তাই সেনাপ্রধানের পদ থেকে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় জেনারেল ওয়াকার-উজ জামানকে হটাতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে আইএসআই। সেনাপ্রধানের পদ থেকে ওয়াকারকে হটাতে ইউনূসকে যাতে পূর্ণ সমর্থন জানায় বিএনপি তা নিশ্চিত করতে তারেকের সঙ্গে যোগাযোগ করেন অপারেশন সাইক্লোনের দায়িত্বে থাকা দুই আইএসআই এজেন্ট। মূলত তাদের উদ্যোগেই শুধুমাত্র তারেকের সঙ্গে বৈঠকের উদ্দেশে লন্ডনে ছুটে এসেছেন মোল্লা ইউনূস। আজ শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল নয়টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে তারেকের সঙ্গে ইউনূসের বৈঠক হতে চলেছে। ওই বৈঠকের আগে আইএসআইয়ের দুই শীর্ষ এজেন্টের সঙ্গে মোল্লা ইউনূসের সাক্ষা‍ৎ যথেষ্ট অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বন্দনা বাংলাদেশের সেনা-বিমান ও নৌবাহিনীর প্রধানের

‘তারেকই হবেন প্রধানমন্ত্রী’, ঘোষণা বিএনপির, আগেই জানিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন

এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

বাংলাদেশে অস্ত্র কারখানা গড়ছে তুরস্ক, মঙ্গলে ঝটিকা সফরে ঢাকায় তুর্কি প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে অপসারণে ইউনূসকে সমর্থন তারেকের

ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিলেন হাসিনার বোনঝি টিউলিপ

অবসরপ্রাপ্ত পাক অফিসার এবং জ্যোতি মালহোত্রার মধ্যে সংযোগ প্রকাশ্যে

এপ্রিলের গোড়ার দিকে বাংলাদেশে ভোট, ঘোষণা ইউনূসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]