Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দেশটা সবার’, মুসলিম মৌলবাদী-জঙ্গিদের কড়া বার্তা বাংলাদেশ সেনাপ্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই নখদাঁত বের করে হিন্দু ও সংখ্যালঘু নির্যাতন ঝাঁপিয়ে পড়েছে মুসলিম মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলি। গত আট মাসে তিন শতাধিক সংখ্যালঘু মানুষ খুন হয়েছেন। মন্দির-মঠ ভাঙচুরের পাশাপাশি হিন্দুদের বাড়িঘর-ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলছে লাগামহীন লুটপাট। সব দেখেশুনেও নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রশাসন ও পুলিশ। ফলে প্রাণ বাঁচাতে অনেকেই ভিটেমাটি ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে সীমান্ত টপকে ভারতে পালিয়ে গিয়েছেন। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় উল্টে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে জেলে পুরেছে হিন্দু নিধন যজ্ঞের হোতা ইউনূস সরকার। এবার হিন্দু তথা সংখ্যালঘু নির্যাতন নিয়ে মুসলিম মৌলবাদী ও জঙ্গিদের কড়া বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুসলিম মৌলবাদী ও হিন্দু নিধন যজ্ঞের হোতাদের সতর্ক করে দিয়ে সেনাপ্রধান বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকেই আমরা দীর্ঘ দিন ধরে সম্প্রীতি নিয়ে বসবাস করছি। আমরা একসঙ্গে সবাই বসবাসের জন্য কাজ করছি। আমরা ধর্ম-বর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। মনে রাখতে হবে এ দেশ সবার। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী যা করার, সব করতে প্রস্তুত। আমরা হিংসা-বিদ্বেষ চাই না।’

বুদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের আদর্শ মেনেই বাংলাদেশ গড়ে তুলতরে চান বলে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘ গৌতম বুদ্ধের যে নীতি, অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালবাসা, হিংসা-বিদ্বেষ বিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই। এদেশ সবার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- মুসলমান সবার এই দেশ। গৌতম বুদ্ধের বাণী এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে একটা শান্তির জায়গা নিয়ে যেতে চাই।’

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বন্দনা বাংলাদেশের সেনা-বিমান ও নৌবাহিনীর প্রধানের

এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

৩৫ বছর বাদে নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়ে বাংলাদেশে খলনায়ক সেনাপ্রধান ওয়াকার

ফেসবুকে ইউনূস-সেনাপ্রধানকে খুনের হুমকির অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগ কর্মী

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে অপসারণে ইউনূসকে সমর্থন তারেকের

লন্ডনে আইএসআইয়ের দুই এজেন্টের সঙ্গে ইউনূসের বৈঠক ঘিরে জোর জল্পনা   

সেনাপ্রধানকে সরাতে ১৩ জুন লন্ডনে ‘পলাতক’ তারেকের সঙ্গে বৈঠক ইউনূসের

এপ্রিলের গোড়ার দিকে বাংলাদেশে ভোট, ঘোষণা ইউনূসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00