নিজস্ব প্রতিনিধি : ডিমের ঝোল, ডিমের কর্মা, ডিম ভাপা সহ ডিমের একাধিক রান্না বাড়িতে করেছেন। কিন্তু বিকেলে ডিমের কোনও মুখরোচক খাবার খেতে মন চাইছে। কিন্তু হাতের কাছে খুব বেশি উপকরণও নেই। কী বানাবেন? চটজলদি বানিয়ে নিতে পারেন ডিম আলুর চপ। পাশাপাশি রাতে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন পেয়াজ ডিম। ডিমের দুই ধরনের রেসিপি আজ আপনাদের জন্য।
ডিম আলুর চপ
উপকরণ-৩ টি সেদ্ধ ডিম,৩ টি সেদ্ধ বড় আলু, ২টো বড় পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া, ২ টি শুকনালঙ্কা ভাজা, ২টো কাঁচা লঙ্কাকুচি, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি,২ চা চামচ ধনে-জিরা ভাজা গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচগুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ চা চামচ লেবুররস, ১ কাপ তেল। ব্যাটারের জন্য লাগবে ৩টেবিল চামচ ময়দা, আধা চা চামচ লাল লঙ্কাগুঁড়ো, আধা চা চামচ গোল মরিচগুঁড়ো, আধা চা চামচ হলুদগুড়ো,নুন।
পদ্ধতি: প্রথমে সেদ্ধ আলু চটকে নিয়ে এতে পেয়াজ বেরেস্তা, শুকনা লঙ্কা ভাজা, ধনে-জিরা, গোলমরিচ, গরম মসলা গুড়া, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি, লেবুর রস ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেখে নিন। এবার সেদ্ধ ডিম অর্ধেক কেটে আলুর মিশ্রণ সেদ্ধ ডিমের উপর বেশ মোটা করে লাগিয়ে চপের আকারে গড়ে নিন। বা সেদ্ধ ডিম ও আলু একসঙ্গে মেখে নিয়ে চপের আকারে গড়ে নিতে হবে। এবার ব্যাটারের সব মশলা একসঙ্গে গুলে নিচে হবে। তারমধ্যে চপগুলো ডুবিয়ে তেলে ভেজে তুলে নিতে হবে।
পেয়াজ ডিম
উপকরণঃ ৫-৬ টা ডিম,১ টেবিল চামচ পেঁয়াজবাটা,২ টো বড়ো সাইজের পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ১ চিমটি হলুদগুঁড়ো, ১-২ চিমটি লাল লঙ্কার গুঁড়ো, ১ চিমটি গরম মশলা গুঁড়ো, নুন ও চিনি, পরিমাণ মত তেল।
পদ্ধতি: প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে এবং তেল গরম করে তাতে ডিম ভাজুন। ওই তেলে পেঁয়াজকুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। নুন হলুদ গুঁড়ো দিয়ে, টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজুন। এবার এতে নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে। চিনি দিয়ে অল্প করে জল দিয়ে ভাজ ডিম মিশিয়ে নামিয়ে নিন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিতে হবে।