গল্প নয় সত্যি, পদ্মার এক ইলিশ বিক্রি সাড়ে ১০ হাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাছের রাজা ইলিশ খেতে পছন্দ করেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে বর্ষাকালে পদ্মার ইলিশের স্বাদ চাখতে সারা বছরই প্রতীক্ষায় থাকেন ম‍ৎস্যপ্রেমী বাঙালি। কিন্তু রূপালি শস্য ক্রমশই আম বাঙালির নাগালের বাইরে চলে যাচ্ছে। ট্যাঁকের জোর না থাকা সাধারণ বাঙালি বাজারে গিয়ে ইলিশের গন্ধ নিয়ে কিংবা দরদাম করেই দুধের স্বাদ ঘোলে মেটানোর কাজটা করতে বাধ্য হন। তা ভনিতা ছেড়ে এবার খবরে আসা যাক। পদ্মার ইলিশ শুধু ওপার বাংলার বাঙালির কাছে সোনার পাথরবাটি হয়ে উঠছে না, এপারের আমজনতারও সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আজ শনিবারই (১৬ অগস্ট) পদ্মা নদী থেকে তোলা এক আড়াই কেজির ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। ভারতীয় মুদ্রায় সাড়ে ১০ হাজারে।

এদিন সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে সিদ্দিক প্রামাণিকের জালে ধরা পড়ে আড়াই কেজির এক ইলিশ।। খবর পেয়েই তাঁর কাছ থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ নিলামের মাধ্যমে মাছটি কিনে এক প্রবাসীর কাছে বিক্রি করেন। শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ জানান, ‘ সকালে বড় ইলিশ ধরার খবর পেয়ে সিদ্দিক প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করেন। নিলামে ৫ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৭০০ টাকায় ইলিশটি কিনে নেন। পরে ময়মনসিংহের বাসিন্দা ও অস্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করে প্রতি কেজি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।’

গত ২ অগস্টই রাজবাড়িতে জালে ওঠা ২ কেজি ৪৩০ গ্রামের একটি ইলিশ ১২ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছিল। চলতি বছর স্বাভাবিকের চেয়ে নদীতে বেশি জল থাকায় প্রায়শই বড় ইলিশ ধরা পড়ছে। তবে এখনও পর্যন্ত ২ কেজি ওজনের বেশি ইলিশ খুব একটা ধরা পড়েনি। তাই বড় ইলিশ ধরা পড়লেই আড়তে পৌঁছনোর আগেই বিক্রি হয়ে যাচ্ছে।

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শ্লোগান দেওয়ার অপরাধে আটক ৬

‘রক্ত চাই, রক্ত’, ঢাকার বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের বাঁচাতে আর্জি চিকি‍ৎসকদের

ইউনূসের জমানায় বিষ মদের রমরমা, খুলনায় বিষাক্ত মদের বলি পাঁচ

বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে ভাঙচুর-তাণ্ডব

নতজানু ইউনূস সরকার, জামিন পেলেন নুসরাত ফারিয়া

প্রতারক জামাইকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা শাশুড়ির

হাসিনার দল করায় ঢাকায় মধ্যরাতে গ্রেফতার জনপ্রিয় গায়িকা মমতাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]