‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

Share:

নিজস্ব প্রতিনিধি : শিশু ও সাধারণ মানুষকে হত্যা করা বন্ধ কর। গাজায় শিশু অসাধারণ মানুষদের উপর ক্রমাগত হামলার ঘটনা বন্ধ করার আবেদন জানানো হয়েছে ইতালির উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে উয়েফা সুপার কাপের ফাইনালে। ফিলিস্তিন শিশুদের নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন টটেনহাম ও পিএসজি। দুই দলের খেলোয়াড়রাই খেলা শুরুর আগে মাঠের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ব্যানার প্রদর্শন করেন। সেখানেই লেখা ছিল, স্টপ কিলিং চিল্ড্রেন, টপ কিলিং সিভিলিয়ানস।

জানা গিয়েছে, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিলিস্তিনের গাজা উপত্যকার দুই শরণার্থী শিশুকেও নিয়ে আসে। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের পাশে সাদা শার্ট পরিয়ে ২ শিশুকে দাঁড় করানো হয়। ব্যানার প্রদর্শন করার সেই ছবি এক্সে পোস্ট করে লেখা হয়েছে, বার্তাটি স্পষ্ট এবং জোড়াল। উয়েফা জানিয়েছে, ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বের যেকোনও জায়গায় যুদ্ধ পরিস্থিতিতে শিশুদের পাশে দাঁড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। গাজার শিশুদের অবস্থার কথা চিন্তা করে মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়।

এবারই প্রথম নয়, এর আগেও উয়েফা  আফগানিস্তান, লেবানন, সুদান, সিরিয়া, ইয়েমেন ও ইউক্রেনসহ বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের জন্য সাহায্যের প্রকল্প চালিয়ে আসছে। সুপার কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, ফিলিস্তিন ও ইউক্রেনের শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছে। টটেনহাম হটস্পারের মুখোমুখি হয়েছিল প্যারিস সাঁ-জার্মাঁ। নির্ধারিত সময় ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা জিতেছে ফরাসি ক্লাবটি।

ইজরায়েলি হামলায় রীতিমত মৃত্যুভূমিতে পরিণত হয়েছে গাজা। ত্রাণশিবিরে দাঁড়িয়েও বহু মানুষের মৃত্যু হয়েছে। তাঁর মধ্য়ে রয়েছে একাধিক শিশু।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

মেসির লিগে যোগ দিলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার হিউং-মিন সন

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]