তমলুকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের পরে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা আদক(Sangita Adak) মাইতি বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগ দেন।২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ টি ব্লকের মধ্যে চারটে ব্লক হাতছাড়া হয়েছিল তৃণমূলের। চারটি ব্লক বিজেপি দখল করেছিল। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন সংগীতা আদক মাইতি। […]
জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৪০, নিখোঁজ ২০০-র বেশি

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে মেঘ ভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট বিধ্বংসী হড়পা বানের বলি হয়েছেন ৪০ জন। এখনও নিখোঁজ দুই শতাধিক। নিখোঁজদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। সময় যত গড়াচ্ছে ততই চিন্তা আর উদ্বেগের ছাপ গভীর হচ্ছে নিখোঁজদের পরিজনদের চোখেমুখে। গত ৫ অগস্ট মেঘভাঙা বৃষ্টির জেরে […]
‘পশুরাও ভালবাসা পাওয়ার দাবিদার’, পথকুকুরদের পাশে এবার কপিল দেব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পথকুকুরদের পাশে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ। বৃহস্পতিবার (১৪ অগস্ট) তিনি বলেন, ‘পশুরাও ভালবাসা পাওয়ার দাবিদার। আমার মনে হয় বিষয়টি মানবিকতার সঙ্গে দেখা উচিত। কুকুর প্রভুভক্ত প্রাণী। আমার বিশেষ প্রিয়। মানুষের উপকারেই আসে। ফলে যারা বাড়িতে কুকুর পোষেন তাদের কাছে অনুরোধ, প্রিয় প্রাণীকে রাস্তায় বের করে দেবেন না। ভালবেসে ঘরে রাখুন।’ […]
সল্টলেকে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার ঘাতক চালক হাওড়া থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে বুধবার বিকেলে দুর্ঘটনায় ঝলসে অ্যাপ বাইক চালকের মৃত্যুতে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকা থেকে ওই গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃত চালকের নাম বিনোদ রাই(Binod Rai)। বুধবার কেষ্টপুরের নয়াখালের কাছে ওই দুর্ঘটনায় এক বাইক চালক সৌমেন মন্ডলের(Soumen Mondal) ঝলসে মৃত্যু হয়। এদিকে সেই ঘটনাস্থল বৃহস্পতিবার […]
‘বাংলায় কথা বলা কি অপরাধ?’ বিজেপি রাজ্যে বাঙালি হেনস্থায় ফের সরব মমতা

নিজস্ব প্রতিনিধি: মগের মুলুক পেয়েছেন নাকি? বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে। হেনস্থা করা হচ্ছে নানাভাবে। মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কান কেটে নিয়েছে। বাংলায় কথা বলেছে বলে নয়ডায় হোটেলে থাকতে দেয়নি। ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক যদি দেশের অন্যান্য রাজ্যে এ রাজ্য থেকে গিয়ে থাকে পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। কোথায় তাদের সঙ্গে […]
আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিদেশে ৩০০ কোটি টাকা পাচারের পরে এবার গুলশানে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ শাম্মী আহমেদের স্বামীর কাছ থেকে ৫ কোটি টাকা তোলা আদায়ে নাম জড়াল মোল্লা মুহাম্মদ ইউনূসের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। তোলাবাজির ঘটনায় ধৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জানে আলম অপু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘তোলাবাজির বিষয়ে আসিফ […]
তামিলনাড়ুর পর পঞ্জাবে ফের আক্রান্ত বাঙালী শ্রমিক, আটক ১৫ দিন

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: টাকির পর বসিরহাট ফের পরিযায়ী শ্রমিক আক্রান্ত হরিয়ানায়। বাংলা বলায় বাংলাদেশী বলে আটকে রাখা হয়েছে দীর্ঘ ১৫ দিন ধরে। দুশ্চিন্তায় মণ্ডল পরিবার।তামিলনাড়ুর পর পঞ্জাবে ফের আক্রান্ত বাঙালী শ্রমিক আটক ১৫ দিন।ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিক আটক উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার (Bashirhat Municipality)১৯ নম্বর ওয়ার্ডের ভ্যাবলা বাসিন্দা বছর ৫৫,এর গফফার মন্ডল(Gafafar […]
জন্মাষ্টমী উপলক্ষে শনিবার ছুটি ঘোষণা রাজ্যের, বন্ধ থাকবে স্কুল-কলেজ

নিজস্ব প্রতিনিধি: ১৫ নয়, আগামী ১৬ অগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে।বৃহস্পতিবার (১৪ অগস্ট) নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জন্মাষ্টমীর ছুটির দিন বদল করা হয়েছে। শনিবার নিয়মমাফিক সরকারি অফিস বন্ধ থাকে। কিন্তু খোলা থাকার কথা ছিল স্কুল-কলেজগুলি। সরকারি ছুটি ঘোষণা হওয়ায় এ বার বন্ধ […]
শুক্রে ট্রাম্প-পুতিন বৈঠক, তার আগে সমর্থন চেয়ে লন্ডনে হাজির জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বারবার মার্কিন প্রেসিডেন্ট দোনালদ ট্রাম্প চাইছেন দুই দেশের মধ্যে শান্তিচুক্তি। ১৫ অগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য আলাস্কা গিয়েছেন ট্রাম্প। অনন্তকাল ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য গোটা বিশ্ব থেকে মস্কোকে চাপ দেওয়া হয়েছে। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হয়তো বন্ধ হবে, […]
‘ভারতীয় পণ্যের উপরে আরও শুল্ক চাপানো হবে’, এবার হুমকি মার্কিন অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাত পোহালেই বৈঠকে বসতে চলেছেন বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্রের প্রধান ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। আর ওই বৈঠকের কয়েক ঘন্টা আগেই ফের ভারত বিরোধী হুঙ্কার শোনা গেল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের গলায়। বুধবার (১৩ অগস্ট) রাখঢাক না রেখেই তিনি বলেছেন, ‘আলাস্কায় যদি রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক ফলপ্রসূ না হয় […]
নির্বাচন কমিশনের কীর্তি! ভোটার তালিকায় মায়ের বয়স ২৬, মেয়ের ২০, হুলুস্থুল কাণ্ড গোপালনগরে

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: মায়ের বয়স ২৬। মেয়ের বয়স ২০। আবার রয়েছে ১৮ বছরের ছেলেও।বিজ্ঞান ও বাস্তবকেও যেন হার মানাবে রাজ্যের ভোটার তালিকা। গোপালনগরে ভোটার তালিকা নিয়েই বিতর্ক। বাংলাদেশি অভিযোগে সরব বিজেপি। অভিযোগ, গোপালনগর থানার (Gopalnagar P.S.)২ নম্বর পঞ্চায়েতের ১২৭ নম্বর পাট নতুন গ্রামে ভোটার তালিকায়। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রয়েছে। বনগাঁ বিজেপি নেতৃত্বের দাবি, স্থানীয় বাসিন্দা […]
সুখবর! অনলাইনে টিকিট কাটলেই ৫% ছাড়,সিদ্ধান্ত কলকাতা মেট্রোর

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজোর আগেই কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে অনলাইনের মাধ্যমে টিকিট কাটলে মিলবে সুবিধা। ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। ফলে পুজোর আগে যাত্রীদের জন্য ভালো খবর। বৃহস্পতিবার কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেডি জানিয়েছেন, স্টেশন থেকে টিকিট কাটলে পেপার […]
পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া ৯ বায়ুসেনা আধিকারিক পাচ্ছেন ‘বীর চক্র’ সম্মান

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জীবনকে তুচ্ছ করে গত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের ডেরা মাটিতে মিশিয়ে দিয়েছিলেন ওঁরা। মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়েছিলেন কুখ্যাত সন্ত্রাসীদের। ওই দুঃসাহসিক কাজের জন্য ভারতীয় বায়ুসেনার ৯ আধিকারিককে চলতি বছর ‘বীর চক্র’ সম্মানে সম্মানিত করা হচ্ছে। পাশাপাশি ‘শৌর্য চক্র’ সম্মান দেওয়া হচ্ছে অভিযানে অংশ নেওয়া যুদ্ধবিমানের এক বৈমানিককে। […]
ইতিহাসে প্রথম! ‘মিস ইউনিভার্স ২০২৫’-এ ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করতে চলেছেন নাদিন আয়ূব

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন দুবাই-ভিত্তিক ফিলিস্তিনি সুন্দরী নাদিন আয়ুব।
দুঃসংবাদ, ১ অক্টোবর থেকে GPay ও PhonePe –তে মিলবে না আর এই পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল লেনদেনের সহজ দুনিয়ায় আবার একটি বড়সড় পরিবর্তন আসছে। হাতে হাতে টাকা আদান-প্রদানের মতোই স্মার্টফোনে নিমিষে টাকা পাঠানো বা চাওয়ার যে সুবিধা আমরা এতদিন উপভোগ করছিলাম, তাতে এবার লাগাম টানতে চলেছে দেশের শীর্ষ সংস্থা। আগামী ১ অক্টোবর থেকে GPay এবং PhonePe সহ সমস্ত ইউপিআই (UPI) পেমেন্ট অ্যাপে বন্ধ হতে চলেছে ‘পেমেন্ট রিকোয়েস্ট’ (Payment […]
জম্মু কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে ৩৩, পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ভয়াবহ অবস্থা জম্মু ও কাশ্মীরে। মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে ভেসে গিয়েছে কিশতোয়ার। ক্রমশ বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত মৃত অন্তত ৩৩। শোক প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের মধ্যে যাত্রায় কর্তব্যরত দুই সিআইএসএফ জওয়ানও রয়েছেন। আরও দুই সিআইএসএফ জওয়ান নিখোঁজ। উদ্ধারকারী দল খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায়। জীবিতদের খুঁজে বের করতে […]
মেট্রোর নতুন স্মার্ট কার্ডে সুযোগ মিলবে পূর্ব রেলের লোকাল ট্রেনে যাতায়াতের

নিজস্ব প্রতিনিধি: নতুন স্মার্ট কার্ড আনছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে মেট্রোরেল এবং ইস্টার্ন রেল একসঙ্গে এই কার্ড ব্যবহার করা যাবে। কলকাতা মেট্রো রেলের ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান। তিনি বলেন, এখন থেকেই মেট্রোরেলে মোবাইল এপ (Mobile App)থেকে রিচার্জে পাওয়া যাবে পাঁচ শতাংশ অতিরিক্ত ছাড়। এই ছাড় স্বাধীনতা দিবসের […]
আচমকাই উত্তাল সমুদ্র! দিঘায় মৃত্যু পর্যটকের! নুলিয়াদের প্রচেষ্টায় প্রাণরক্ষা একজনের

নিজস্ব প্রতিনিধি, দিঘা : রাত পোহালেই স্বাধীনতা দিবস। পর পর তিনদিন রয়েছে ছুটি। তাই ব্যাগ গুছিয়ে অনেকেই ছুটেছেন দিঘায়। একদিকে জগন্নাথ মন্দির দর্শন, অন্যদিকে ঘুরে আসা সবটাই করা হবে। বৃহস্পতিবার থেকে ভিড় বাড়তে শুরু করেছে দিঘায়। বহু পর্যটকরা নেমে পড়েছেন সমুদ্র সৈকতে। সেখানেই ওৎ পেতে ছিল, বিপদ তা বুঝতেও পারেননি। উত্তাল সমুদ্রে তলিয়ে গিয়েছেন ২ […]
অগ্নিবীরদের জন্য বিশেষ উপহার, জামানত ছাড়াই ৪ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেবে স্টেট ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের প্রাক্কালেই অগ্নিবীরদের জন্য বিশেষ উপহার ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। দেশের সর্ববৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বৃহস্পতিবার (১৪ অগস্ট) জানিয়েছে, দেশের অখণ্ডতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনকারী অগ্নিবীররা এখন থেকে কোনও জামানত ছাড়াই চার লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন) পাবেন। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে সব অগ্নিবীর তরুণ-তরুণীর এসবিআই-তে […]
এবার সব শেষ! প্যালেস্টাইনের রাষ্ট্র হওয়ার স্বপ্নের কফিনে শেষ পেরেক পুঁততে প্রস্তুত ইজরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বহু দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিতে চাইছে। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন ইজরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। এর জন্য বেশ মাথা খাটিয়ে একটি পন্থা বের করেছেন তিনি। বলা হয়েছে পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন বসতি নির্মাণ করা হবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্যালেস্টাইন রাষ্ট্র হিসাবে গড়ে […]
পাপ খন্ডাতে বৃন্দাবনে রাজ-শিল্পা, প্রেমানন্দ মহারাজকে কিডনি দিতে চান অভিনেত্রীর স্বামী

আমি গত দুই বছর ধরে আপনাকে অনুসরণ করছি। আমার কোনও প্রশ্ন নেই কারণ আপনার ভিডিওগুলি সর্বদা আমার যেকোনও সন্দেহ বা ভয়ের উত্তর দেয়। আপনি সকলের জন্য অনুপ্রেরণা
প্রকাশ্য রাস্তায় পিসির ওপর ধারালো অস্ত্রের কোপ ভাইপোর, চাঞ্চল্য বসিরহাটে

নিজস্ব প্রতিনিধি, হাসনাবাদ : প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে পিসিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার গাড়াকুপি বাজার এলাকায়। সম্পত্তির বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, হাসনাবাদের গাড়াকপি বাজারে দোকানের সামনে পিসি শামসুর নাহার বিবিকে (Shamsur Nahar Bibi) দেখতে পায় […]