‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভায় বিতর্কে কংগ্রেসের বক্তা তালিকায় নেই ‘মোদিভক্ত’ থারুর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বোধহয বলে যেমন কর্ম, তেমন ফল। ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে লোকসভায় শুরু হতে চলা বিতর্কে কংগ্রেসের বক্তার তালিকায় নেই শশী থারুরের নাম। আর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি তিরুঅনন্তপুরমের সাংসদ। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি, বক্তা হিসাবে থাকার জন্য শশী থারুরকে অশনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তিনি ওই প্রস্তাব প্রত্যাখান করেছেন।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপরে নৃশংস হামলা চালিয়েছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) সদস্যরা। ওই নৃশংস হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। পহেলগাঁও হামলার বদলা নিতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে বিশেষ অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। ওই অভিযান নিয়ে কংগ্রেসের সলীয় অবস্থানের উল্টোপথে হেঁটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনায় মেতে উঠেছিলেন ‘বিজেপিমুখো’ শশী থারুর। শুধু তাই নয়, ওই ভজনার জন্য কংগ্রেস নাম না পাঠানো সত্বেও নিজেদের বিশেষ বান্ধব শশীকে সংসদীয় দলের নেতা করে বেশ কয়েকটি দেশে পাঠানো হয়।

বিদেশের মাটিতে গিয়ে খুল্লামখুল্লা কংগ্রেসি জমানায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন শশী। উল্টোদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে জয় ঢাক বাজাতে শুরু করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করার পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধির সমালোচনায়ও মুখর হন। শশীর এমন আচরণে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব নিশ্চিত হয়ে যান, আগামী বছর কেরল বিধানসভা ভোটের আগেই হাত শিবির ছেড়ে বিজেপিতে নাম লেখাবেন তিনি। বিরোধীদের দাবি মেনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভা ও রাজ্যসভায় আলোচনার বিষয়ে রাজি হয়েছে মোদি সরকার। কংগ্রেসের তরফে বক্তার তালিকায় ‘মোদিভক্ত’ শশী থারুর থাকেন কিনা, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সোমবার (২৮ জুলাই) তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যায়, কংগ্রেসের বক্তার তালিকায় নাম নেই তিরুঅনন্তপুরমের সাংসদের।

‘কোনও রাষ্ট্রপ্রধান অপারেশন সিঁদুর থামাতে বলেনি’, রাহুলকে জবাব মোদির

‘হস্তক্ষেপ না করলে ভারত-পাকিস্তান যুদ্ধ বেঁধে যেত’, ফের বোমা ফাটালেন ট্রাম্প

আন্তর্জাতিক সন্ত্রাসী মাসুদ আজহারকে ‘সাহাব’ বলে সম্ভাষণ করে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী

কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন শশী থারুর ও সলমন খুরশিদ!

‘আমি সরকারের জন্যে কাজ করি না, কিন্তু….’, বিশ্বমঞ্চে ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসায় শশী থারুর

দলে কোণঠাসা শশী শেষ পর্যন্ত নিজেই গাইলেন নিজের সাফাই

‘লক্ষ্মণ রেখা পার করেছেন’, যুদ্ধবিরতির সমর্থনে মন্তব্য করে দলের মধ্যেই বিপদে শশী থারুর

‘১৯৭১ আর ২০২৫ -র পরিস্থিতি এক নয়’, ইন্দিরার চেয়ে মোদিকে এগিয়ে রাখলেন থারুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]