কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন শশী থারুর ও সলমন খুরশিদ!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভার ভোট। সামনের বছর পশ্চিমবঙ্গ, কেরল-সহ পাঁচ রাজ্যেরও ভোট রয়েছে। আর ওই ভোটের আগেই জোর ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন হাত শিবিরের দুই পরিচিত নেতা শশী থারুর ও সলমন খুরশিদ। দুই নেতার সঙ্গেই বিজেপি শীর্ষ নেতৃত্বের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। দলবদলের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন তাঁরা। সেই শর্ত মেনেও নিয়েছেন নরেন্দ্র মোদি-জেপি নাড্ডা ও অমিত শাহরা। ফলে শশী ও সলমনের দলবদল এখন শুধু সময়েরই অপেক্ষা।

সূত্রের খবর, কেরল বিধানসভার ভোটের প্রাক্কালেই শশী থারুরকে পদ্ম শিবিরে সামিল করানো হবে। দলের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে তাঁকে তুলে ধরেই প্রচার চালাবে বিজেপি। গতবার বিধানসভা ভোটে ‘মেট্রো ম্যান’ হিসাবে পরিচিত শ্রীধরনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরে ভোটে ঝাঁপিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও তাতে লাভ হয়নি। কেননা নবতিপর ও অশক্ত শরীরের শ্রীধরনের উপরে ভরসা রাখতে পারেনি কেরলের তরুণ ও যুব প্রজন্ম। তাই এবার ঝাঁ-চকচকে চেহারার ও সপ্রতিভ শশী থারুরের উপরেই বাজি লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহরা। বেশ কয়েক দফায় বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছন থারুর। আর সেই কারণে লাগাতার দলীয় নীতির বাইরে গিয়ে মোদি ও বিজেপি সরকারের ভজনা করে চলেছেন। তাঁর লক্ষ্য, ‘শহিদ’ তকমা নিয়ে কংগ্রেস থেকে বিতাড়িত হওয়া। যাতে নিজের নির্বাচনী কেন্দ্র তিরুঅনন্তপুরম-সহ কেরলবাসীর কাছে তিনি সহানুভূতি পান। বিজেপি শীর্ষ নেতৃত্বের পরিকল্পনামতো, সময় যত গড়াবে অর্থা‍ৎ বিধানসভার ভোট যত এগিয়ে আসবে ততই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়াবেন শশী রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকেও ব্যক্তিগত নিশানা করবেন।

সূত্রের খবর, শশীর পাশাপাশি সলমন খুরশিদকেও দলে টানার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। গত মে মাসেই একাধিকবার বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিন। দলবদলের পুরস্কার হিসাবে রাজ্যসভার সাংসদ পদ বা সংখ্যালঘু কমিশনের শীর্ষ পদ দাবি করেছেন তিনি। ওই দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন অমিত শাহরা। কিন্তু দল ছাড়ার আগে কংগ্রেস নেতৃত্ব বিশেষ করে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকে নিশানা করে লাগাতার আক্রমণ শানানোরও নির্দেশ দেওয়া হয়েছে খুরশিদ। কংগ্রেস নাম না পাঠানো সত্বেও ও সলমনকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিদেশে দরবার করতে যাওয়া প্রতিনিধিদলে রাখা হয়েছে। এর আগেই কংগ্রেস ছেড়েছেন কপিল সিব্বল-গুলাম নবি আজাদের মতো গান্ধি পরিবারের কট্টর সমালোচক। এবার তাদের পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন শশী থারুর-সলমন খুরশিদরাও

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]