Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘লক্ষ্মণ রেখা পার করেছেন’, যুদ্ধবিরতির সমর্থনে মন্তব্য করে দলের মধ্যেই বিপদে শশী থারুর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কংগ্রেস নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করে। কিন্তু দলের মধ্যেই চাপে পড়েছেন সাংসদ শশী থারুর। কংগ্রেস থেকে বলা হচ্ছে ভারত-পাকিস্তান সংঘর্ষের বিষয়ে তাঁর সাম্প্রতিক সময়ের বক্তব্য “লক্ষ্মণ রেখা অতিক্রম করেছে”।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে X হ্যান্ডেল ছেয়ে যায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনায়। বহু জন, বিশেষত কংগ্রেস দলের সদস্যরা বলতে থাকেন ইন্দিরার মতো সাহস মোদিজীর নেই। ইন্দিরা ৭১’র যুদ্ধে আমেরিকার মধ্যস্থতা পছন্দই করেননি। ফলে ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল হাজার হাজার পাকিস্তানি সেনা। সেখানে নরেন্দ্র মোদি ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন।

এই বক্তব্যকেই সংশোধন করেছিলেন শশী। তিনি বলেছিলেন ইন্দিরা গান্ধির সময় আর নরেন্দ্র মোদির সময় এক নয়। দুই সময় এবং পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাক। থারুর সরকারের অপারেশন সিঁদুরের প্রশংসায় সোচ্চার ছিলেন। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলিতে ভারতের বিমান হামলাকে তিনি ‘পরিকল্পিত’ বলে অভিহিত করেছেন। ট্রাম্পের ভারত-পাকিস্তান মধ্যস্থতাকে মার্কিন নেতৃত্বাধীন উত্তেজনা প্রশমন হিসেবে চিত্রিত করার দাবিরও তীব্র প্রতিবাদও জানান তিনি।

সূত্রের খবর, থারুরকে তাঁর বক্তব্যের জন্য সমালোচনা করা হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সরাসরি থারুরকে জিজ্ঞাসা করেন কেন তিনি নিজের ‘স্ক্রিপ্ট’ থেকে সরে গিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কংগ্রেস নেতা বলেন, দলে যথেষ্ট গণতন্ত্র ছিল। প্রত্যেকেরই বাক স্বাধীনতা ছিল। কিন্তু থারুর এবার লক্ষণ রেখা অতিক্রম করেছেন।

আর একটি সূত্র জানিয়েছে যে থারুর তার অবস্থান রক্ষা করেছেন এবং ১৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের দিকে ইঙ্গিত করেছেন। সেখানে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রিকে তলব করা হয়েছিল। তবে তিরুবনন্তপুরমের সাংসদ তার নির্বাচনী এলাকার উদ্দেশ্যে বিমান ধরতে মাঝপথে সভা ছেড়ে চলে যান তিনি।

তবে দলের অভ্যন্তরীন নেতৃত্ব যে চটেছেন শশীর কথায় তা বেশ স্পষ্ট। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই প্রসঙ্গে সরাসরি বলেছেন, “শশী থারুর যা বলছেন তা তাঁর ব্যক্তিগত মতামত। তিনি নিজের পক্ষে কথা বলেন, কংগ্রেস দলের পক্ষে নয়।”

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

অসম পুলিশের অনন্য কীর্তি, এফআইআর দায়ের প্রয়াত রাজ্যপাল সতৃপাল মালিকের বিরুদ্ধে

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভায় বিতর্কে কংগ্রেসের বক্তা তালিকায় নেই ‘মোদিভক্ত’ থারুর

নেই পহেলগাঁও হামলার কথা, এসসিও’র যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার রাজনাথের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00