পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেট্রোর ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এর মধ্যে মেট্রো চলাচল করছে। প্লাটফর্মের আপ লাইনের কলামে ক্র্যাক দেখা দিয়েছে। অতি বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনের(Kabi Suvas Metro station) আপ প্ল্যাটফর্মে এই ক্র্যাক দেখা দিয়েছে। তাই ওই স্টেশন পর্যন্ত কোন মেট্রো যাবে না এবং ওই মেট্রো স্টেশন থেকে কোন ট্রেন ছাড়বে না। […]
সাফাই কর্মীদের জি আই ট্যাগের মাধ্যমে অ্যাপ দ্বারা নজরদারি কলকাতা পুরসভার

নিজস্ব প্রতিনিধি: সাফাই কর্মীদের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তার নজরদারি করতে জিআই ট্যাগ দিয়ে অ্যাপ চালু করছে কলকাতা পুরসভা (KMC)। এবার কলকাতা পুরসভার ১৬টি বোরোতে নতুন প্রযুক্তি চালু হচ্ছে। শহর পরিচ্ছন্ন রাখতে এবার সাফাই কর্মীদের ওপর নজর রাখবে কলকাতা পুরসভা। সব ঠিকঠাক ভাবে পরিষ্কার হচ্ছে কিনা তা জানতে সাফাই কর্মীদের জিআই ট্যাগ করে তাদের ওপর […]
‘হস্তক্ষেপ না করলে ভারত-পাকিস্তান যুদ্ধ বেঁধে যেত’, ফের বোমা ফাটালেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে গত ৭ মে পাক ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। ওই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সোমবার (২৮ জুলাই) থেকে লোকসভায় শুরু হয়েছে বিশেষ আলোচনা। সেই আলোচনা চলার মাঝেই ফের ভারত-পাক যুদ্ধ বন্ধ নিয়ে বড়সড় বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি ‘ভারত-পাকিস্তানের […]
আন্তর্জাতিক সন্ত্রাসী মাসুদ আজহারকে ‘সাহাব’ বলে সম্ভাষণ করে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও হামলার বদলা নিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে সোমবার থেকে লোকসভায় শুরু হয়েছে আলোচনা। আর প্রথম দিনেই ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে বলতে উঠে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিইউ নেতা রাজীব রঞ্জন ওরফে ললন সিংহ। সেনার অভিযানে নিহত জঙ্গিদের ‘শহিদ’ এবং কুখ্যাত সন্ত্রাসী তথা কান্দাহার বিমান ছিনতাই কাণ্ডের খলনায়ক মাসুদ […]
২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করে রাজ্যে চালু কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার কাজ

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল। এবার সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোতে চাইছে নির্বাচন কমিশন(Election Comission) । সোমবার রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা […]
বীরভূমে ফের কেষ্ট- রাজ! তৃণমূলের কোর কমিটির কনভেনর অনুব্রত

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: আগামী বছর বিধানসভা ভোটের আগে বীরভূমে দলীয় সংগঠনে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হিসাবে জেলার পোড়খাওয়া নেতা অনুব্রত মণ্ডলকেই দায়িত্ব দিলেন। যদিও এ বিষয়ে দলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জেলা তৃণমূল নেতৃত্বও এ বিষয়ে মুখ খোলেননি। গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ […]
ক্ষুধার রাজ্য গাজায় অনাহারের মৃত্যুমিছিলে সামিল আরও ১৪ জন

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ড কার্যত মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। গত ২৪ ঘন্টায় অনাহারের মৃত্যুমিছিলে আরও সামিল হয়েছেন ১৪ জন। তার মধ্যে দুই শিশুও রয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এ খবর জানানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাব দিতে ইজরায়েলি সেনাবাহিনী গাজায় আক্রমণ চালানো শুরু করার পরে এ পর্যন্ত […]
সলমানের ‘বিগ বস 19’ এ প্রতিযোগী হিসাবে সামিল হচ্ছেন না মল্লিকা

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত কেও এই রিয়েলিটি শোয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই গুজব উড়িয়ে দিয়েছেন।
সন্দেশখালির জাল নোট কাণ্ডে ধৃত অভিষেক তিওয়ারিকে বসিরহাট আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি : ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে অভিষেক তিওয়ারিকে আদালতে পাঠাল সন্দেশখালি থানার পুলিশ ।সাড়ে ৯ কোটি টাকার জাল নোট চক্রের মূল পান্ডা এই অভিষেক তিওয়ারি (Abhisekh Tiwari)। সুদূর নাগপুর থেকে তাকে সন্দেশখালি থানার পুলিশ এবং নাগপুর পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে তাকে রবিবার সন্দেশখালি থানায় নিয়ে আসে ।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা […]
‘আই মিস ইউ মাম্মি’, ফাঁসি রদের আর্জি জানাতে ইয়েমেনে পৌঁছল নিমিশা প্রিয়ার কিশোরী মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার জেলে বন্দিদশায় মৃত্যুর প্রহর গুনছেন কেরলের বাসিন্দা তথা পেশায় নার্স নিমিশা প্রিয়া। গত ১৬ জুলাই ফাঁসি কার্যকর করার কথা থাকলেও শেষ মুহুর্তে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। ফাঁসির পরিবর্তে যাতে অন্য কোনও শাস্তি দেওয়া হয় তার চেষ্টা চলছে। যদিও যাকে খুন করার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছে নিমিশা, সেই তালাল আব্দো মাহদির পরিবার […]
ফের বড়সড় সাফল্য সামশেরগঞ্জ থানার, অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি,সামশেরগঞ্জ: অস্ত্র পাচারের আগেই বড়সড়ো সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোটরবাইকে করে যাওয়া দুই যুবককে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল সাকিরুল হক (২৯) এবং আনসারুল ইসলাম (২৮) দু’জনের বাড়িই সামশেরগঞ্জের নতুন জালাদিপুর এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং […]
রংপুরে পুলিশের সামনেই হিন্দুদের বাড়িতে পর পর হামলা, আতঙ্কে ভিটেমাটি ছেড়েছেন আক্রান্তরা

নিজস্ব প্রতিনিধি ঢাকা: তালিবান নেতা মোল্লা ওমরের উত্তরসূরি মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। এবার রংপুরের গঙ্গাচড়ায় হজরত মুহাম্মদকে কটূক্তির অভিযোগে হিন্দুদের ১৪টি বাড়ি ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দিয়েছে বিএনপি ও জামায়াত সন্ত্রাসীরা। পুলিশ ও সেনা জওয়ানদের চোখের সামনে ওই হামলা ও লুটপাট চলেছে। ভিটেমাটি না ছাড়লে কচুকাটা করা হবে বলে হুমকিও […]
বঙ্গে ফের দুর্যোগ, দক্ষিণের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে দক্ষিণবঙ্গতে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পূর্ব – পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ,হাওড়া এবং হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস সোমবার এই খবর জানান। তিনি বলেন,বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ […]
দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই কান্নায় ভেঙে পড়লেন দিব্যা, আনন্দে জড়িয়ে ধরলেন গর্ভধারিণীকে

সোমবার (২৮ জুলাই) বিশ্বের অন্যতম শীর্ষ মহিলা দাবা খেলোয়াড় কোনেরু হাম্পিকে ট্রাইবেকারে পরাজিত করে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ। আর বিশ্বকাপ জিতেই কান্নায় ভেঙে পড়েন দিব্যা
‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কানপুর: পহেলগাঁওয়ে চোখের সামনে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হতে দেখেছেন স্বামীকে। মধুচন্দ্রিমায় গিয়ে সিঁথির সিঁদুর হারিয়েছেন। বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই পড়তে হয়েছে বৈধব্যের সাজ। স্বামী হারানোর একরাশ যন্ত্রণা নিয়েই দিন কাটাচ্ছেন পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত কানপুরের ব্যবসায়ী শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বন্যা দ্বিবেদী। এবার মাত্র তিন মাসের মধ্যেই পহেলগাঁওয়ের ক্ষত ভুলে এশিয়া কাপে পাকিস্তানের […]
ইতিহাস গড়ে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ১৯ বছরের দিব্যা দেশমুখ

প্রথমবার মহিলাদের দাবায় বিশ্বসেরা হলেন কোনও ভারতীয়। ৬৪ খোপে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। বিশ্বের অন্যতম শীর্ষ মহিলা দাবা খেলোয়াড় কোনেরু হাম্পিকে (৩৮) হারিয়ে দাবায় বিশ্বসেরা হলেন ১৯ বছর বয়সী দিব্যা দেশমুখ।
চলন্ত গৌড় এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় একাধিক যাত্রীর মোবাইল ফোন ,টাকা ও ল্যাপটপ উধাও

নিজস্ব প্রতিনিধি, মালদা টাউন: আবারো চুরির ঘটনা ঘটল গৌড় এক্সপ্রেসে। ফের রেলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। চলন্ত মালদামুখী গৌড় এক্সপ্রেস(Gour Express) ট্রেনে একাধিক যাত্রীর খোয়া যায় দামি মোবাইল ফোন ,নগদ টাকা, ল্যাপটপ ইত্যাদি। কলকাতা থেকে মালদা ফেরার পথে এক চিকিৎসক সহ ছয় যাত্রীর মোবাইল সহ বিভিন্ন নথি চুরির অভিযোগ। গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মালদা […]
‘বেঁচে থাকতে NRC করতে দেব না ‘, ফের হুঙ্কার মমতার

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : যতদিন বেঁচে রয়েছেন, ততদিন বাংলায় এনআরসি করতে দেবেন না। বোলপুরের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে তাঁর মন্তব্য, বাংলার মানুষকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে আসম সরকার। এত বড় সাহস হয় কি করে? বাংলায় কথা বললেই যে বাংলাদেশি? সব ভাষাকে আমরা সম্মান করি। বাংলা ভাষাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা […]
‘যাকে-তাকে রোহিঙ্গা বলে বাংলাদেশে পাঠানো হচ্ছে’, বাঙালি নির্যাতন নিয়ে ফের সরব মমতা

নিজস্ব প্রতিনিধি : ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে। বৈধ নথি থাকা সত্ত্বেও রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাঙালি নির্যাতন নিয়ে ফের সরব মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে জামবনী বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী। পদযাত্রার শেষে ভাষা আন্দোসনের মঞ্চ থেকে কটাক্ষ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন,যাকে-তাকে রোহিঙ্গা বলে […]
ফোনে ডেকে নিয়ে মারধর, মারাত্মক অভিযোগ বাংলাদেশের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে

ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পেসারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিহারে কুকুরের নাম ভোটার লিস্টে ,SIR নিয়ে সরব তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: বিহারে কুকুরের নাম ভোটার লিস্টে ।SIR নিয়ে সরব তৃণমূল। কিসের SIR?তৃণমূল কংগ্রেস আন্দোলন করবে।সিএম আজ আন্দোলনে নেমেছেন।আন্দোলন চলবে।বাংলা থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। সোমবার তৃণমূল ভবনে যৌথ সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhatatcharya) ও তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh)।বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সংখ্যা তথ্য নিয়ে বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব।কমিশনকে […]
ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ না পরে বিএল ও -দের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ভোটের তালিকা নিয়ে মানুষকে হেনস্থা করবেন না। রাজ্যেরই চাকরি করেন আপনারা এটা মনে রাখবেন। সোমবার বীরভূম জেলার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বি এল ও – দের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ভোটার তালিকা থেকে রাজ্যের দীর্ঘদিনের ভোটারদের নাম যাতে বাদ না পড়ে সেদিকে নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী। […]