Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি সরকারের জন্যে কাজ করি না, কিন্তু….’, বিশ্বমঞ্চে ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসায় শশী থারুর

আপনারা জানেন, আমি সরকারের জন্য কাজ করি না। আমি একটি বিরোধী দলের জন্য কাজ করি, কিন্তু আমি নিজেই ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকায় একটি উপ-সম্পাদকীয় লিখেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বমঞ্চে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বক্তব্য রাখতে গিয়েছেন সর্বভারতীয় সংসদীয় দলের ছয় প্রতিনিধি দল। আমেরিকা থেকে আরব, কুয়েত থেকে রাশিয়া, জাপান, একের পর এক দেশে সন্ত্রাসীবাদের বিরুদ্ধে দেশের ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা তুলে ধরছেন সর্বভারতীয় সংসদীয় প্রতিনিধিরা। যেখানে আছেন শশী থারুর থেকে কানিমোঝি করুণা নিধি, AIMIM-নেতি আসামুদ্দিন ওয়াইসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বমঞ্চে সকলেই পাকিস্তানের মুখোশ খুলছেন। কীভাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলা জঙ্গিঘাঁটিগুলি গুড়িয়ে দিয়ে পাকিস্তানের ঠ্যাং খোড়া করে দিয়েছে ভারত, বিশ্বমঞ্চে সে কথা তুলে ধরেছেন সকল সংসদীয় প্রতিনিধিরা। সেখানে বিরোধী দলের প্রতিনিধিরা থাকলেও সকলেই ‘অপারেশন সিঁদুর’কে সমর্থন করে নিজেদের বক্তব্য পেশ করেছেন। আমেরিকায় কংগ্রেসের জ্যেষ্ঠ সাংসদ শশী থারুরের নেতৃত্বে গিয়েছেন প্রতিনিধিদল। শনিবার (২৪ মে) নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটে বক্তব্য রাখার সময় শশী থারু্র জানিয়েছেন, ভারত কীভাবে পাকিস্তানের সন্ত্রাসীঘাঁটি এবং সদর দফতরের বিরুদ্ধে সুষমভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল, যারা নির্মমভাবে পহেলগাঁও হামলায় ২৬ টা প্রাণ কেড়ে নিয়েছিল। পাশাপাশি তিনিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেছেন যে, “৯/১১ স্মৃতিসৌধে প্রতীকী বিরতির মাধ্যমে আমাদের প্রতিনিধিদলের সফর শুরু হয়েছে। এটি স্মরণ করিয়ে দেয় যে, এটি একটি যৌথ বৈশ্বিক দুর্যোগ। পহেলগাঁও হত্যাকাণ্ড মনে করিয়ে দিচ্ছে যে, আক্রমণকারীরা ভারতে সাম্প্রদায়িক অস্থিরতা উস্কে দেওয়ার জন্যে ধর্মের বিরুদ্ধে গিয়ে শিকারদের বেছে নিয়েছিল।আমরা সকলকে মনে করিয়ে দিতে এসেছি যে এটি একটি বিশ্বব্যাপী সমস্যা, এটি একটি মহামারী এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের লক্ষ্য হল আমরা যে দেশগুলি তে যাচ্ছি, সেখানকার জনসাধারণ এবং রাজনৈতিক মতামতের একটি বিশাল অংশের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলি ভাগ করে নেওয়া। যা বিশ্বজুড়ে অনেক মানুষকে সমস্যায় ফেলেছে। তাই আমাদের জন্য এটি একটি সুযোগ যেখানে আমরা প্রতিটি দেশেই থাকব, নির্বাহী সদস্যদের সঙ্গে দেখা করব, আইনসভার সদস্যদের সঙ্গে দেখা করব, বড় বড় প্রভাবশালী বৈদেশিক নীতি বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করব। সঙ্গে প্রতিটি জায়গার মিডিয়া এবং জনমতের সঙ্গে যোগাযোগ করব।”

এরপর পহেলগাঁও সন্ত্রাসী হামলার বর্ণনা দিতে গিয়ে থারুর বলেন, “এটি ছিল একদল লোক, যারা নিহতদের ধর্ম চিহ্নিত করে তাদের হত্যা করেছিল, নিহতরা মূলত হিন্দু ছিলেন। নৃশংসতার এক ঘন্টার মধ্যেই রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করে। রেজিস্ট্যান্স ফ্রন্ট কয়েক বছর ধরে নিষিদ্ধ লস্কর-ই-তৈবার একটি সম্মুখ সংগঠন হিসেবে কাজ করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হিসেবে মনোনীত। জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটিগুলিরও একটি সম্মুখ সংগঠন ছিল। দুঃখের বিষয় হল পাকিস্তান দোষ স্বীকার করছে না। আপনারা জানেন, আমি সরকারের জন্য কাজ করি না। আমি একটি বিরোধী দলের জন্য কাজ করি, কিন্তু আমি নিজেই ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকায় একটি উপ-সম্পাদকীয় লিখেছিলাম। সেখানে উল্লেখ করে ছিলাম যে, কয়েক দিনের মধ্যেই কঠোর, বুদ্ধিমত্তার সঙ্গে ভারত পাকিস্তানকে আঘাত করবে। এখন আমি আনন্দের সঙ্গে বলতে পারছি যে ভারত ঠিক তাই করেছে। ভারত জানিয়ে দিয়েছে যে, সন্ত্রাসকে আর শুয়ে থাকতে দেবে না ভারত, তারা জবাব দেবে।”

‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভায় বিতর্কে কংগ্রেসের বক্তা তালিকায় নেই ‘মোদিভক্ত’ থারুর

কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন শশী থারুর ও সলমন খুরশিদ!

দলে কোণঠাসা শশী শেষ পর্যন্ত নিজেই গাইলেন নিজের সাফাই

‘লক্ষ্মণ রেখা পার করেছেন’, যুদ্ধবিরতির সমর্থনে মন্তব্য করে দলের মধ্যেই বিপদে শশী থারুর

‘১৯৭১ আর ২০২৫ -র পরিস্থিতি এক নয়’, ইন্দিরার চেয়ে মোদিকে এগিয়ে রাখলেন থারুর

কংগ্রেসে ফের ভাঙন! হাত ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছেন শশী থারুর

বাঁদর ছানার কাণ্ড, এক লাফে উঠে বসল শশী থারুরের কোলে, তার পর …

দ্বিতীয় দফার ভোটে ইভিএম বন্দি হবে রাহুল গান্ধি-শশী থারুরের ভাগ্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00