Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউনূসের জমানায় বিষ মদের রমরমা, খুলনায় বিষাক্ত মদের বলি পাঁচ

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: কট্টর ইসলামিক রাষ্ট্র হওয়ার কারণে তালিবানি বাংলাদেশে প্রকাশ্যে মদপানে রয়েছে নিষেধাজ্ঞা। তবে সবটাই লোকদেখানো। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় পয়সা দিলে নারী থেকে সুরা সব কিছুই যে হাতের মুঠোয়, ফের তা প্রমাণ হল। শনিবার (১৯ জুলাই) খুলনায় ‘বিষ মদ’ পান করে ফের মৃত্যু হল ৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ২ জন। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

এদিন রাতে খুলনা মহানগরীর সোনাডাঙা মডেল থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন, ‘শনিবার সকালে বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এক ঘাঁটিতে হাতে তৈরি মদ (রেক্টিফাইট স্পিরিট) পান করে ছয়  (হাতে তৈরি মদ) পান করেন সাতজন। ওই মদ পানের পরেই অসুস্থ হয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সবাইকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে পাঁচজনের মৃত্যু হয়। প্রথমে পুলিশি ঝামেলার ভযে মৃতদের পরিবারের তরফে বিষয়টি গোপন রাখা হয়। পরে ৬ জনের মৃত্যুর খবর জানাজানি হয়। বিষ মদের বলি হয়েছেন বয়রা শেরের  মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), সাবু (৬০), গৌতম কুমার শীল (৪৭), আজিবর (৫৯) ও শেখ তোতা (৬০)। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে উজ্জ্বল ও সাত্তার নামের আরও দুজন চিকি‍ৎসাধীন রয়েছেন।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ‘অতিরিক্ত নাকি বিষাক্ত মদ পানের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে তা জানতে মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে ঘাঁটিতে বসে সাতজন মদ্যপান করেছিলেন তার মালিক পলাতক। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শ্লোগান দেওয়ার অপরাধে আটক ৬

গল্প নয় সত্যি, পদ্মার এক ইলিশ বিক্রি সাড়ে ১০ হাজারে

‘রক্ত চাই, রক্ত’, ঢাকার বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের বাঁচাতে আর্জি চিকি‍ৎসকদের

বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে ভাঙচুর-তাণ্ডব

নতজানু ইউনূস সরকার, জামিন পেলেন নুসরাত ফারিয়া

প্রতারক জামাইকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা শাশুড়ির

হাসিনার দল করায় ঢাকায় মধ্যরাতে গ্রেফতার জনপ্রিয় গায়িকা মমতাজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00