বর্ষায় ইলিশে লাগছে ছ্যাঁকা, বানিয়ে নিন অন্য মাছের দই পোস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষা মানেই খিচুড়ি আর ইলিশ মাছ। কিন্তু বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে গেলে হাতে লাগছে ছ্যাঁকা। তাই খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা খাওয়া এখন দূর। রবিবার ছুটির দিনে বর্ষাকালে ইলিশ মাছ বা খাসির মাংস হলে জমে যায়। কিন্তু দামের কারণে তার সম্ভব হচ্ছে না। ইলিশের দুঃখ ভুলতে সেই জায়গায় আপনি বানিয়ে নিতেই পারেন মাছের দই পোস্ত। রুই, কাতলা বা ভেটকি মাছ দিয়ে এই বিশেষ রান্নাটি আপনি করে নিতে পারেন। ছুটির দিনে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে জমে যাবে মাছের দই পোস্ত। চাইলে পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন এটি। কিভাবে বানাবেন এই দই পোস্ত। জেনে নিন-

উপকরণ- ৪ পিস ভেটকি, কাতলা বা রুই,  ১ টুকরো দারচিনি, ৩টি লবঙ্গ, ২টি এলাচ, ৪টি শুকনোলঙ্কা, ৮ থেকে ১০টা গোলমরিচ, ২ টেবিল চামচ পেঁয়াজবাটা, এক টেবিলচামচ রসুনবাটা, এক টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, এক টেবিল চামচ পোস্তবাটা, এক টেবিল চামচ কাজুবাদামবাটা, এক চা চামচ গোলমরিচ গুড়ো, ৪-৫ টেবিল চামচ সাদা তেল, ২ চামচ দই, পরিমাণমতো নুন ও চিনি।

প্রণালী- প্রথমেই বাজার থেকে মাছ এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার তাতে নুন ও হলুদ মাখিয়ে ভেজে রাখতে হবে। মাছ ভাজার তেলেই গোটা গরমমসলা, গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা দিয়ে নাড়তে হবে। এর পরেই সমস্ত বাটা মশলা অর্থাৎ পেঁয়াজবাটা, রসুনবাটা, কাঁচালঙ্কাবাটা ভালো করে দিয়ে কষাতে হবে। কষানো হয়ে এলে তার মধ্যে পোস্তবাটা, দই ও কাজুবাদাম বাটা দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এরপরই তার মধ্য থেকে তেল ছেড়ে আসবে। এরপরে দিতে হবে গোলমরিচগুড়ো নুন ও চিনি। ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে তা ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে।। মাছভাজা দিয়ে সেটি ঢাকা দিয়ে দিতে হবে। ৫ মিনিট রেখে আজ বন্ধ করে ওপর থেকে সেরা কাঁচালঙ্কা দিয়ে পরিবেশন করুন মাছের দই পোস্ত।

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

খুব সহজে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিন ডিমের এই ২ রেসিপি

অবৈতনিক প্রাথমিক স্কুলে পুড়ুয়াদের পাতে ইলিশ, ভাপা-ভাজায় পেটপুজো খুদেদের

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

মুখের স্বাদ বদলে বাড়িতেই বানিয়ে নিন ইনস্ট্যান্ট আমড়ার স্যুপ

ছুটির দিনে বানিয়ে নিতে পারেন মুখরোচক বাদাম চাট

বর্ষায় ইলিশের ভিন্ন ২ রেসিপি, এভাবে বানালে হাত চাটবেন

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]