Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবৈতনিক প্রাথমিক স্কুলে পুড়ুয়াদের পাতে ইলিশ, ভাপা-ভাজায় পেটপুজো খুদেদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা মানে ইলিশের মরশুম। বাঙালির পাতে এই সময় ইলিশ মাছ। রান্নাঘরে ইলিশের বিভিন্ন পদ এই সময়ে রান্না করা হয়। এবার কুলের মধ্যে পড়ুয়াদের জন্য ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে। স্কুলে মিড ডে মিলের চল তো রয়েছে। এবার স্কুলের পড়ুয়ারা যাতে বর্ষার সময় ইলিশ খেতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ইলিশ উৎসবের আয়োজন হয়েছে। পড়ুয়াদের পাতে পড়েছে ইলিশ ভাপা ও ইলিশ ভাজা। ইলিশের দাম এখন ধরাছোঁয়ার বাইরে। হাত দিতে গেলেই লাগছে ছ্যাঁকা। কিন্তু সেই সমস্ত বিষয়কে দূরে ঠেলে রেখে দক্ষিণ ২৪ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের পাতে তুলে দেওয়া হল ভূপালী শস্য। ইলিশ ভাজা, ইলিশ তেল, ইলিশ ভাপা বিভিন্ন পদ পড়ুয়াদের পাতে তুলে দিয়েছেন শিক্ষকরা। ফলতা ব্লকের শ্যামসুন্দরপুর রাজারামপুর জালালপুর তারাগঞ্জ জাফরপুর ও উত্তর বাসুল্লাট অঞ্চলের মৎস্যজীবী থেকে শুরু করে সংখ্যালঘু পড়ুয়ারা ওই বিদ্যালয়ে পড়ে। বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা ৪২৫। এই পড়ুয়াদের পাতেই ইলিশ মাছ তুলে দিয়ে খুশি শিক্ষকরা।

জানা গিয়েছে, বিদ্যালয়ের জমি দান করেছিলেন প্রভাকর মল্লিক। দীর্ঘ ইতিহাস বিজড়িত এই বিদ্যালয়ের কৃতিত্বও গর্বের। ২০১৫ সালে জেলার মধ্যে সেরা স্কুলের তকমা পেয়েছিল। ২০১৭ সালে যামিনী রায় পুরস্কার পায় স্কুলটি। ২০২২ সালে প্রধান শিক্ষক তিলক নস্কর পেয়েছেন শিক্ষারত্ন পুরস্কার। ইলিশ মাছ খেয়ে অত্যন্ত খুশি পড়ুয়ারা। তাঁরা বলে, প্রতিদিন মিড-ডে মিলে ডাল থাকে। কিন্তু আজ ইলিশ উৎসব হওয়াতে ডালের দিকে কারও নজর নেই। বিদ্যালয়ের শিক্ষিকার জানিয়েছেন, ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে। খুদে পড়ুয়াদের জন্য শিক্ষকরাই কাঁটা ছাড়িয়ে দিয়েছে। সারা বছর একাধিক সময়ে তাদের আবদার মতো রান্নার আয়োজন করা হয়। এবার ইলিশের ব্যবস্থা করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00