ঠিক যেন আদালত ও একটি মেয়ে, গোপালপুরে বেড়াতে গিয়ে গণধর্ষিতা তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: ভয়াবহ ঘটনা ওড়িশার গোপালপুরে। বেড়াতে গিয়ে নৃশংসতার শিকার হলেন এক যুগল। গোপালপুরের সমুদ্র সৈকতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তরুণীর সঙ্গে থাকা পুরুষ বন্ধুকেও মারধরের অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা। স্নাতক স্তরে পড়াশোনা করতেন তিনি। রবিবার রাজা উৎসবে যোগদানের জন্য তিনি এক পুরুষ বন্ধুর সঙ্গে গোপালপুরে গিয়েছিলেন। মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর তরুণ-তরুণী যান সৈকতের নির্জনতা উপভোগ করতে। অভিযোগ, আচমকা একদন অজ্ঞাত পরিচয় যুবক তাঁদের ধাওয়া করে। তরুণীরা চেষ্টা করতেও বাঁচতে পারেননি। প্রায় দশ জন মিলে বছর কুড়ির ওই তরুণীকে গণধর্ষণ করে। তরুণীর বন্ধু তাদের আটকানোর চেষ্টা করলে তাঁকেও মারধর করে হাত-পা বেঁধে ফেলা রাখা হয়।

নক্কারজনক এই ঘটনার পর এফআইআর দায়ের করা হয়েছে। এই তথ্য দিয়েছেন বেরহামপুরের পুলিশ সুপার (SP) বিবেক সারাভানা। তরুণ-তরুণীর অভিযোগ পেয়ে সাতজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বাকি তিনজন পলাতক। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান, অভিযুক্তরা স্থানীয় নয়, তারাও পর্যটক। পলাতক অভিযুক্তদের ধরতে গঠন করা হয়েছে বিশেষ দল।

নির্যাতিতা ও তাঁর বন্ধুকে MKCG মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে বলে খবর। এই ঘটনায় পর্যটকদের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। গোপালপুর সি বিচ পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই ঘটনা যেন মনে করিয়ে দিয়েছে তপন সিংহ পরিচালিত আদালত ও একটি মেয়ে সিনেমাকে। সেখানেও এক শিক্ষিকা অন্য শিক্ষিকা বন্ধুদের সঙ্গে গোপালপুরে গিয়ে সমুদ্র স্নানের সময় গণধর্ষিতা হন।

আরজি কর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ

১৭ দিনে ৭টি ধর্ষণ! বিজেপি শাসিত ওড়িশায় ছাগল চরাতে গিয়ে গণধর্ষিত যুবতী

হাজিরার আগে হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ

কসবাকাণ্ড: আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা

৫ বছরের শিশুকে ধর্ষণ-খুনে জড়িত নরপিশাচকে আমৃত্যু কারাবাসের সাজা আদালতের

ধর্ষণ করে ভিডিও ভাইরালের হুমকি ! অভিযোগ পেতেই রাতারাতি গ্রেফতার অভিযুক্ত

গৃহবধূকে লাগাতার ধর্ষণ, ফাঁস বিজেপি নেতার কুকীর্তি

ঘরে স্ত্রী না থাকার সুযোগে বন্ধুদের সঙ্গে নিয়ে নাবালিকা মেয়েকে ধর্ষণ স‍ৎ বাবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]