নিজস্ব প্রতিনিধিঃ লজ্জাজনক ঘটনা । বন্ধুদের সঙ্গে নিয়ে নাবালিকা মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা। শুধু তাই নয় এই ঘটনা কথা যাতে না পাঁচকান হয় সেইজন্য নাবালিকাকে মুখ বন্ধ করে রাখার হুমকি দেন মা । এমনি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল গুজরাটের রাজকোট ।
পুলিশের তরফে জানা গিয়েছে, গত সাত বছর আগে নির্যাতিতার মায়ের সঙ্গে বিবাহ হয়েছিল সৎ বাবার । ৬ই ফেব্রুয়ারি, যখন তার মা কাজে জন্য বাইরে গিয়েছিলেন, তখনই তার সৎ বাবা তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। আর তাতেই নাবালিকার শুরু হয় রক্তপাত । এরপর পুরো ঘটনাটি মেয়েটি তাঁর মাকে জানায় । আর তা শোনা মাত্রই মেয়েকে বকাঝকা করে চুপ থাকতে বলেন। আর তাতেই মায়ের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।
তবে মেয়েটি শেষ পর্যন্ত পুলিশের কাছে এসে পুরো ঘটনাটি জানায় । তখন সে অভিযোগে বলেন , ২০২৪ সালে ডিসেম্বর মাসে বন্ধুদের সঙ্গে মিলে বাবা তাঁকে ধর্ষণ করেছে । এই ঘটনার জানার পরেই পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্ত সৎ বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৬৪ (২), ৬৫ (১ ), ২৩৯ , ৩৫১ (৩ ), ৭৫ (১ ), ৫৪ এবং POCSO আইনে মামলা দায়ের করেছে । সেইসঙ্গে সৎ বাবা এবং তার বন্ধু আশীষকে গ্রেফতার করেছে পুলিশ । এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।