নিজস্ব প্রতিনিধিঃ তরুণীকে ধর্ষণকাণ্ডে উত্তাল উত্তর দিনাজপুর । অভিযোগ ধর্ষণ করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত । আর সেই অভিযোগের ভিত্তিতেই ইসলামপুর সাইবার ক্রাইম থানায় দায়ের করেন ওই তরুণী । এরপরেই শনিবার এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । ইতিমধ্যেই তাঁকে তোলা হয়েছে আদালতে ।
এই প্রসঙ্গে ইসলামপুর থানায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ ধর্ষণ এবং সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করার অভিযোগ পেয়ে আমরা দ্রুত তদন্ত শুরু হয়। ১২ ঘণ্টার মধ্যেই আমরা অভিযুক্তকে গ্রেফতার করি । অভিযুক্তের কাছ থেকে মিলেছে মোবাইল ফোন । আমরা আদালতে অভিযুক্তকে পুলিশি হেফাজতের আর্জি জানিয়েছি।’
তদন্তে নেমে পুলিশ জানতে পেরে, দুবছর আগে ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত গোবিন্দ মণ্ডলের সঙ্গে পরিচয় হয়েছিল । তারপর সেই আলাপ থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়।কিন্তু মাস কয়েক আগে গোবিন্দ ওই তরুণীকে মালদায় এক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এই ঘটনার পরেই সেই ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। তরুণীর অভিযোগ,ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ফের শারীরিক সম্পর্কের দাবি করতে থাকে অভিযুক্ত গোবিন্দ। এরপরেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতা । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।