নিজস্ব প্রতিনিধিঃ যৌন নির্যাতন কাণ্ডে এবার নাম জড়ালো বিজেপি নেতার । অভিযোগ উঠেছে, এক গৃহবধূর উপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালাতেন তিনি । আর সেই মর্মেই খয়রাশোল থানায় বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ । এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে খয়রাশোল থানার পুলিশ ।
অভিযুক্ত বিজেপি নেতার নাম নীরব বালা। যদিও অভিযুক্ত ব্যক্তি বিজেপির সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতৃত্বরা । নির্যাতিতা জানিয়েছেন, স্বামী বাইরে কাজ করতেন । আর সেইসময় অভিযুক্ত একাধিকবার তাঁর বাড়িতে এসে যৌন নির্যাতন করেন। আর এই ঘটনার কথা কেউ জানতে পারলেই নির্যাতিতাকে খুনের হুমকি দেন অভিযুক্ত । দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা । এই প্রসঙ্গে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ‘ আমরা এই নিয়ে অভিযোগ পেয়েছি। শুরু করে দিয়েছি তদন্ত ।’
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিবাদ । বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘ বিজেপি কিছু করলেই তৃণমূলের নামে দোষ দেয় । এখন ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে গেছে।’ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ । তবে এখন পর্যন্ত অভিযুক্তকের খোঁজ মিলেছে কিনা তা অস্পষ্ট ।