Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেনাপ্রধানকে সরাতে ১৩ জুন লন্ডনে ‘পলাতক’ তারেকের সঙ্গে বৈঠক ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকার-উজ জামানকে সরাতে বিএনপির সমর্থন পেতে চাইছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। আর ওই সমর্থন পেতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা।। আগামী ১৩ জুন শুক্রবার ওই বৈঠকের সময় চূড়ান্ত হয়েছে।। তারেকের সঙ্গে ইউনূসের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নয়া মোড় আনবে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) তিনি জানিয়ে দিয়েছেন সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকার-উজ জামানকে তদারকি সরকার সরালে বিএনপির আপত্তির কিছু থাকবে না। আওয়ামী লীগ ঘনিষ্ঠ কারও সেনাপ্রধান থাকা এই মুহুর্তে দেশের জন্য যথেষ্টই ঝুঁকিপূর্ণ।

সূত্রের খবর, সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকার-উজ জামানকে সরাতে নতুন করে কোমর কষে ঝাঁপিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), হেফাজত ইসলামের মতো পাকিস্তানপন্থী দলগুলির কাছ থেকে সমর্থন আদায় করে নিয়েছেন। সেনাপ্রধানের বিরুদ্ধে ওই দলগুলিকে লাগাতার ‘ভারতীয় দালাল’ হিসাবে প্রচার চালাতে বলেছেন। তবে ওয়াকারকে হটাতে বড় কাঁটা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি।। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে মির্জা ফখরুল ইসলাম, মেজর হাফিজউদ্দিনের মতো কট্টর ভারত বিরোধী নেতাদের সঙ্গে একাধিকবার সেনাপ্রধানকে হটানো নিয়ে বৈঠক করেছেন ইউনূস। ফখরুলরা তদারকি সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন ‘সেনাপ্রধানকে অপসারণে নীতিগতভাবে তাদের আপত্তি নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’। এর পরেই মির্জা ফখরুলকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের আয়োজন করার অনুরোধ জানান ইউনূস।

ওই অনুরোধ পেয়ে খালেদা পুত্রের সঙ্গে যোগাযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি তারেককে বোঝান ‘সেনাপ্রধানকে সরানোর ক্ষেত্রে সমর্থনের বিনিময়ে জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল থেকে এগিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে করার দাবি আদায় করা সম্ভব। বিএনপি’র এই সুযোগ কাজে লাগানো উচিত। প্রধান উপদেষ্টার সঙ্গে দলের যে দুরত্ব তৈরি হয়েছে তা দূর করার সুবর্ণ সুযোগ এসেছে।’ এর পরেই ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে রাজি হন তারেক। ঠিক হয়, ব্রিটেন সফরকালীন লন্ডনের যে হোটেলে প্রধান উপদেষ্টা অবস্থান করবেন সেই হোটেলে ১৩ জুন ওই বৈঠক হবে।’

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বন্দনা বাংলাদেশের সেনা-বিমান ও নৌবাহিনীর প্রধানের

৩৫ বছর বাদে নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়ে বাংলাদেশে খলনায়ক সেনাপ্রধান ওয়াকার

ফেসবুকে ইউনূস-সেনাপ্রধানকে খুনের হুমকির অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগ কর্মী

সেনাপ্রধানকে বরখাস্তের সুপারিশ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন ইউনূস

সেনাপ্রধানকে হটাতে বিএনপি-জামায়াতকে পাশে চান ইউনূস, দ্বিধায় খালেদার দল

‘নাক গলাতে আসবেন না’, সেনাপ্রধানকে সরাসরি হুমকি ইউনূসের সহকারী ফৈয়াজের

হাসিনার পতনের পর প্রাণ বাঁচাতে কাদের সেনানিবাসে আশ্রয়? তালিকা প্রকাশ সেনাবাহিনীর

‘মানবিক করিডর’ নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তিন বাহিনীর প্রধানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00