Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসিনার পতনের পর প্রাণ বাঁচাতে কাদের সেনানিবাসে আশ্রয়? তালিকা প্রকাশ সেনাবাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে আসরে নেমেছিল পাক গুপ্তচর বাহিনীর মদতপুষ্ঠ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত কয়েক মাস ধরেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানকে ‘খলনায়ক’ বানাতে ভিত্তিহীন ও অসত্য অভিযোগ তুলেছিলেন নাহিদ ইসলাম-হাসনাত আবদুল্লাহের মতো আইএসআই এজেন্টরা। বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় হওয়ায় সেনাপ্রধান নাকি ক্ষমতার পালাবদলের পরে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেনানিবাস লুকিয়ে রেখেছিলেন-এমন বিস্ফোরক অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টাও করে চলেছেন। সেনানিবাসে কাদের লুকিয়ে রাখা হয়েছিল, তাদের তালিকা প্রকাশেরও দাবি জানিয়ে আসছিলেন পাক দোসররা।

অবশেষে বৃহস্পতিবার (২২ মে) রাতে নাহিদ-হাসনাতদের মুখে কালি লেপে ওই তালিকা প্রকাশ করেছে সেনার জনসংযোগ অধিদফতর (আইএসপিআর)। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ৫ অগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৪ জন রাজনীতিবিদ, ৫ জন বিচারপতি, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন (স্ত্রী ও শিশু)। বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবনরক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। অভিযোগ বা মামলার ভিত্তিতে ৪ জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন।

সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয়েছিল তার মধ্যে ছিলেন জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রাক্তন সাংসদ ব্যারিস্টার সায়েদুল হক সুমন, প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম এনায়েতুর রহিম, ঢাকার পুলিশ কমিশনার হবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন, সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মোল্লা ইউনূস ও তার স্যাঙাতরা গত আট মাস ধরে সেনাপ্রধান ওয়াকার-উজ জামানের বিরুদ্ধে যে গোয়েবলসীয় প্রচার চালিয়ে যাচ্ছিলেন, সেই মিথ্যার পর্দাফাঁস করেছে সেনাবাহিনী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে দায়িত্ব পালনে অস্বীকার বাংলাদেশ সেনার

বেনজির সিদ্ধান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মোতায়েন সেনাবাহিনী

মেজরের স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশ সেনার ব্রিগেডিয়ার জেনারেল, মামলা গড়াল আদালতে

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বন্দনা বাংলাদেশের সেনা-বিমান ও নৌবাহিনীর প্রধানের

দিল্লিকে চাপে রাখার কৌশল! তিন মাসে বাংলাদেশের সঙ্গে তিনটি যৌথ সামরিক মহড়া আমেরিকার

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে আটক বাংলাদেশ সেনাবাহিনীর মেজর

গোপালগঞ্জে কেন নিরস্ত্র জনতার উপরে গুলি? ১৫ দিন বাদে ব্যাখ্যা বাংলাদেশ সেনাবাহিনীর

এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00